বাংলাদেশ

লালমাইয়ে ৩৩ অবৈধ দোকান রেখেই খাল খননের অভিযোগ

প্রতিবেদক
বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩ বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩ ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে নতুন রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে নতুন রেস্ট হাউজ উদ্বোধন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন নির্বাচন কমিশনার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন নির্বাচন কমিশনার হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু
সব খবর

কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দরবেশপাড়া বাজারে অবৈধ ৩৩টি স্থাপনা রেখেই খাল খনন করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, খালের জমি যথাযথভাবে পুনরুদ্ধার না করেই দায়সারাভাবে এই খনন কাজ চালানো হচ্ছে। তাদের ভাষ্যমতে, দরবেশপাড়া বাজারের উত্তর পাশে কিছু বাড়িঘর উচ্ছেদ করে খাল খনন করা হলেও বাজারের ভেতরে থাকা ৩৩টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়নি। সেখানে খননের পরিবর্তে কেবল ময়লা পরিষ্কার করা হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। তারা অবিলম্বে বাজার অংশ থেকে দখলমুক্ত করে কার্যকর খনন কাজের দাবি জানিয়েছেন।

জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ থেকে ডাকাতিয়া নদীর সংযোগ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন। উদ্বোধনের সময় মন্ত্রী খালের ওপর গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দিলেও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পরিচালিত এই খনন কাজে সেই নির্দেশনা মানা হয়নি।

সরেজমিনে দেখা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানটি দরবেশ বাজারে থাকা ৩৩টি অবৈধ দোকান অক্ষত রেখেই খনন কাজ চালিয়ে যাচ্ছে। নিয়ম অনুযায়ী খালটি অন্তত ৩০ ফুট চওড়া হওয়ার কথা থাকলেও, বাজার এলাকায় তা কোথাও ১০ ফুট আবার কোথাও ১৫ ফুট কাটা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিটি দোকান থেকে ৫ থেকে ১০ হাজার টাকা করে চাঁদা নিয়ে ছোট ভেকু দিয়ে দোকানগুলো রেখেই মাটি কাটা হয়েছে।

এ বিষয়ে পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি রিংকু বলেন, খালের বেশিরভাগ অংশেই বাড়িঘর ছিল এবং সংশ্লিষ্টদের নির্দেশনায় বাজারের উত্তর অংশের বাড়িঘর উচ্ছেদ করে খনন করা হলেও বাজার অংশে এসে অবৈধ দোকানগুলো সরানো হয়নি।

লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস জানিয়েছেন, তিনি যোগদানের পর বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। স্থানীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, দেশব্যাপী নদী ও খাল খনন কর্মসূচির পাশাপাশি অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, খনন কার্যক্রম শুরুর দিনই দখলদারদের জমি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তাই সরকারি জমিতে অবৈধ স্থাপনা রাখার কোনো সুযোগ নেই এবং স্থানীয় প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেবে।