খেলা

দেশে ফিরে বীরের সংবর্ধনা পেল কেপ ভার্দে ফুটবল দল

প্রতিবেদক
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দ্য সিলভা চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দ্য সিলভা ইউরোপের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ ইউরোপের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ জাপান সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডলার আয়ে ব্যবসায়ীদের ১৫% নিজেদের কাছে রাখার সুযোগ ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন গ্রেপ্তার ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন গ্রেপ্তার প্রশ্ন ফাঁসে জড়িত সাত আসামি রিমান্ডে, এক আসামির মুখে ‘শালা-সম্বন্ধী পরীক্ষার্থী’ প্রশ্ন ফাঁসে জড়িত সাত আসামি রিমান্ডে, এক আসামির মুখে ‘শালা-সম্বন্ধী পরীক্ষার্থী’ ইরান যুদ্ধ, মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে ওবামার তীব্র সমালোচনা ইরান যুদ্ধ, মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে ওবামার তীব্র সমালোচনা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই লাল কার্ড দেখে নেইমারের হুমকি: মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় লাল কার্ড দেখে নেইমারের হুমকি: মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
সব খবর

বিশ্বকাপে রূপকথার মতো এক যাত্রা শেষে দেশে ফিরে হাজারো সমর্থকের কাছ থেকে বীরের সংবর্ধনা পেয়েছে কেপ ভার্দের জাতীয় ফুটবল দল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে রাউন্ড অব ৩২-এ অতিরিক্ত সময়ের লড়াইয়ে ৩-২ গোলে হেরে তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়। গত রোববার দলটি রাজধানী প্রাইয়া বিমানবন্দরে পৌঁছালে শত শত সমর্থক জাতীয় পতাকা উড়িয়ে তাদের স্বাগত জানান। এরপর খোলা ছাদের একটি ট্রাকে করে দলটি কেব্রা কানেলা সৈকতের উদ্দেশে রওনা হলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ করতালি ও উল্লাসের মাধ্যমে তাদের অভিনন্দন জানান।

৫ জুলাই কেপ ভার্দের স্বাধীনতা দিবস হওয়ায় পুরো শহরজুড়ে ছিল উৎসবের আমেজ। ‘ব্লু শার্কস’ নামে পরিচিত জাতীয় দল এবং তাদের ক্যারিশম্যাটিক কোচ বুবিস্তা একটি মঞ্চে প্রাণবন্ত সঙ্গীতের তালে নাচে-গানে অংশ নেন। মঞ্চের সামনে বড় অক্ষরে লেখা ছিল, ‘ওব্রিগাদো! কাবো ভার্দে’ বা ‘ধন্যবাদ! কেপ ভার্দে’। এ সময় দলের গোলরক্ষক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় তারকা ভোজিনিয়া মাইক্রোফোন হাতে দর্শকদের উদ্দেশে ‘কেমন আছো, প্রাইয়া!’ বলে সম্বোধন করলে উপস্থিত হাজারো সমর্থক উল্লাসে ফেটে পড়েন।

পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে অবস্থিত ১০টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত কেপ ভার্দের জনসংখ্যা প্রায় পাঁচ লাখ। এই শতাব্দীর শুরু পর্যন্ত দেশটি কখনও বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেয়নি। এবারের বিশ্বকাপে অংশ নেয়ার আগে ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ছিল ৬৭তম। তবে এবারের আসরে তারা উদ্বোধনী পর্বে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়েকে ড্র করতে বাধ্য করে এবং বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা ইতিহাসের সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে নতুন নজির গড়ে। গত শুক্রবার মায়ামিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে তাদের নির্ভীক ও দুর্দান্ত লড়াই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করে নেয়। অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো সেই রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলে হারলেও তাদের পারফরম্যান্স ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।