অপরাধ

মাগুরার শ্রীপুরে ব্যবসায়ীকে জিম্মি করে প্রাইভেটকার ছিনতাইয়ের অভিযোগ

প্রতিবেদক
ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করলেন রাষ্ট্রপতি এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করলেন রাষ্ট্রপতি সিরাজগঞ্জে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ সিরাজগঞ্জে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ গ্রিসে এয়ার শো চলাকালে বিধ্বস্ত যুদ্ধবিমান, নিহত দুই পাইলট গ্রিসে এয়ার শো চলাকালে বিধ্বস্ত যুদ্ধবিমান, নিহত দুই পাইলট এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যায় বাসচালকসহ গ্রেপ্তার ৩ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যায় বাসচালকসহ গ্রেপ্তার ৩
সব খবর

মাগুরার শ্রীপুরে এক ব্যবসায়ীকে জিম্মি করে ৫৬ লক্ষ টাকা মূল্যের প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহব্বত মোল্যাকে (৫০) প্রধান আসামি করে মোট চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ভুক্তভোগী ব্যবসায়ী মো. ইদ্রিস আলী বিশ্বাস (৪০) বাদী হয়ে শ্রীপুর থানায় এই মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লিখিত অন্য আসামিরা হলেন— উপজেলার দারিয়াপুর গ্রামের সুজন শেখ (৪০), ইমরুল জোয়াদ্দার (৩৮) এবং আবু তাহের (৩৫)। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকালে ব্যবসায়ী ইদ্রিস আলী তার ড্রাইভার মো. সোহাগকে নিয়ে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথে শ্রীপুর থানাধীন নাকোল স্ট্যান্ডে পৌঁছালে আসামিরা তাদের গাড়িটি থামানোর নির্দেশ দেয়। গাড়ি থামানো মাত্রই তারা ইদ্রিস আলীর গলায় ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রাইভেটকারের চাবি ছিনিয়ে নেয়। এরপর ড্রাইভারকে হুমকি দিয়ে গাড়িটি নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী ইদ্রিস আলী বিশ্বাস জানান, অভিযুক্তদের সঙ্গে তার পূর্ব শত্রুতা রয়েছে এবং তারা সুযোগ পেলেই ক্ষতি করার চেষ্টা করে। ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করেও গাড়িটি উদ্ধার করতে না পেরে তিনি থানায় মামলা করতে বাধ্য হন।

তবে প্রধান অভিযুক্ত বিএনপি নেতা মহব্বত হোসেন ছিনতাইয়ের অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তার ভাষ্যমতে, নাকোল স্ট্যান্ডে গোলযোগ দেখে তিনি কেবল পাশে দাঁড়িয়ে ছিলেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, গাড়ি ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। গাড়িটি উদ্ধারের জন্য নাকোল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।