চাকরি

বেরোবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনামূলক আড্ডা অনুষ্ঠিত

প্রতিবেদক
ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা
সব খবর

শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত বিভিন্ন সম্ভাবনা সম্পর্কে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার আড্ডা’। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গ্যালারি রুমে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও সিজেএম জিনিয়াস অ্যালামনাই কেন্দ্রীয় সংসদের সভাপতি মাসুদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন রংপুর বিভাগীয় অ্যালামনাইয়ের আহ্বায়ক মো. তুহিন রানা। ক্যারিয়ার আড্ডায় উচ্চশিক্ষা, সরকারি-বেসরকারি চাকরির প্রস্তুতি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার কৌশল, যোগাযোগদক্ষতা, সময় ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে শিক্ষাজীবন থেকেই নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে মাসুদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়জীবন কেবল একাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। লক্ষ্য নির্ধারণের পাশাপাশি তা অর্জনে পরিকল্পিতভাবে এগিয়ে যেতে হবে। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকার জন্য বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি যোগাযোগদক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং সমসাময়িক বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা অত্যন্ত জরুরি। তিনি আরও যোগ করেন, সফলতার জন্য ধারাবাহিক প্রচেষ্টা, ধৈর্য ও আত্মবিশ্বাস অপরিহার্য। একজন শিক্ষার্থী যত দ্রুত নিজের আগ্রহ ও সক্ষমতা সম্পর্কে সচেতন হবে, তার জন্য ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নেওয়া ততটাই সহজ হবে।

আলোচনা পর্বে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার পরিকল্পনা ও চাকরির প্রস্তুতিসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন এবং নিজেদের ভবিষ্যৎ লক্ষ্য ও কর্মক্ষেত্রে প্রবেশের চ্যালেঞ্জগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন। আশিক নামের অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার নিয়ে আমাদের অনেকের মধ্যেই অনেক দ্বিধা থাকে। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সরাসরি পরামর্শ পাওয়ার সুযোগ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তুতির বিষয়ে নতুনভাবে ভাবতে সহায়তা করেছে। তিনি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত এমন আয়োজন করার আহ্বান জানান।

রংপুর বিভাগীয় অ্যালামনাইয়ের আহ্বায়ক মো. তুহিন রানা বলেন, একাডেমিক শিক্ষার বাইরেও শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও ক্যারিয়ার সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। অভিজ্ঞ অ্যালামনাইদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের সংযোগ তৈরি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি জানান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গঠনে আগামী দিনেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। ক্যারিয়ারবিষয়ক আলোচনা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।