দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সাক্ষাতের আয়োজন করা হয়েছে। বৈঠকে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন সাংবিধানিক ও প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

















