বাংলাদেশ

আওয়ামী লীগের অপরিকল্পিত উন্নয়নেই চট্টগ্রামে ভয়াবহ বন্যা: রিজভী

প্রতিবেদক
বন্যার ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক বন্যার ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি
সব খবর

বিগত আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের কারণেই চট্টগ্রামে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। এসময় তিনি আরও জানান, বন্যার প্রকৃত কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হয় এমন কোনো উন্নয়ন পরিকল্পনা বিএনপি গ্রহণ করবে না।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, চট্টগ্রামের এই নজিরবিহীন বন্যার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে স্লুইসগেট, কালভার্ট ও বাঁধ নির্মাণের ফলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অপসারণের পাশাপাশি ভরাট হয়ে যাওয়া নদী ও খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, দখলদার যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে। বর্তমানে সারা দেশে ২৬ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং খালের পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে টেকসই পরিবেশ গড়ার পরিকল্পনাও রয়েছে সরকারের।

রিজভী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যাকবলিত এলাকায় সরকারি উদ্যোগের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্গত মানুষের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো বন্যাদুর্গত মানুষ যাতে খাদ্য সংকটে না পড়েন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।

ত্রাণ বিতরণ ও পরিদর্শনের সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।