শিক্ষা

কারিগরি শিক্ষার আধুনিকায়নে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ

প্রতিবেদক
ভেনেজুয়েলার তেলসম্পদে যুক্তরাষ্ট্রের ১০০ বছরের নিয়ন্ত্রণ: ট্রাম্পের ঘোষণা ভেনেজুয়েলার তেলসম্পদে যুক্তরাষ্ট্রের ১০০ বছরের নিয়ন্ত্রণ: ট্রাম্পের ঘোষণা সংসদীয় কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকারি-বিরোধী দলের বিতর্ক সংসদীয় কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকারি-বিরোধী দলের বিতর্ক ম্যাডস্টারস ২০২৬-এ গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকসের টাইলচক ম্যাডস্টারস ২০২৬-এ গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকসের টাইলচক টিভিতে নারী এশিয়া কাপের সাথে ইউরোপীয় ফুটবলের জমজমাট লড়াই টিভিতে নারী এশিয়া কাপের সাথে ইউরোপীয় ফুটবলের জমজমাট লড়াই গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ আহত ৩ গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ আহত ৩ মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪, নিখোঁজ আড়াই হাজার নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪, নিখোঁজ আড়াই হাজার জাতিসংঘের ৮১তম অধিবেশনের দায়িত্ব পালনে নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের ৮১তম অধিবেশনের দায়িত্ব পালনে নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার দুই বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার দুই
সব খবর

দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও উৎপাদনশীল জনশক্তিতে পরিণত করার লক্ষ্য নিয়ে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার আধুনিকায়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার চীনের গুয়াংডং প্রদেশের কিংইউয়ান শহরের গুয়াংডং ভোকেশনাল সিটিতে আয়োজিত ‘চীন-বাংলাদেশ কারিগরি শিক্ষা বিনিময়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কারিগরি শিক্ষা, প্রযুক্তিগত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং শিল্প ও শিক্ষার সমন্বয়ে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আধুনিক দক্ষতা প্রশিক্ষণ, পাঠ্যক্রম উন্নয়ন, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব ও কর্মসংস্থানমুখী শিক্ষায় চীন-বাংলাদেশ সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, আধুনিক কারিগরি শিক্ষা সংস্কারে চীনের সাফল্য ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে বাংলাদেশ অত্যন্ত আগ্রহী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, বৃত্তি প্রদান, পাঠ্যক্রম উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের মাধ্যমে দ্বিপক্ষীয় শিক্ষা বিনিময় বাংলাদেশ ও চীনের সম্পর্ককে আরও গভীর করবে। তার মতে, এ ধরনের সহযোগিতা কর্মসংস্থান বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে টেকসই ভূমিকা রাখবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া জানান, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে চীনা প্রতিষ্ঠানগুলোর সহায়তায় উন্নত প্রযুক্তি ও আধুনিক পাঠ্যক্রম প্রবর্তনের বিশাল সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ে ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও শিল্প-শিক্ষা সমন্বয়ের নতুন প্ল্যাটফর্ম হিসেবে ‘চাইনিজ + ভোকেশনাল স্কিলস’ ইন্ডাস্ট্রি-এডুকেশন ইন্টিগ্রেশন অ্যালায়েন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গুয়াংডং ফাইন্যান্স অ্যান্ড ট্রেড ভোকেশনাল কলেজ আয়োজিত এই অনুষ্ঠানে গুয়াংডং ভোকেশনাল সিটি এবং প্রদেশের ১১টি কারিগরি ও ভোকেশনাল কলেজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশের প্রতিনিধিদল ‘বেইদৌ+’ ডিজিটাল সাপ্লাই চেইন ল্যাবরেটরি পরিদর্শন করেন এবং সেখানে রোবোটিক্স ও আধুনিক প্রযুক্তিভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করেন।