বিশ্ব

চীনের মরুতে ৬৬ বিলিয়ন গাছের সবুজ মহাপ্রাচীন প্রকল্প

প্রতিবেদক
স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ সৌদি প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা: অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক সৌদি প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা: অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্ব নেবেন শেখ সেলিম শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্ব নেবেন শেখ সেলিম বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, আমদানি খরচ সামাল দেওয়ার স্বস্তি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, আমদানি খরচ সামাল দেওয়ার স্বস্তি
সব খবর

চীনের দুটি প্রধান মরুভূমির বিস্তার রোধ করার লক্ষ্যে দীর্ঘ ৪৮ বছর ধরে বনায়নের এক বৃহৎ পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। ‘সবুজ মহাপ্রাচীন’ বা গ্রেট গ্রিন ওয়াল প্রকল্পের আওতায় ১৯৭৮ সাল থেকে এ পর্যন্ত ৬৬ বিলিয়নেরও বেশি গাছ রোপণ করা হয়েছে। লক্ষ্য হলো গোবি এবং তাকলামাকান মরুভূমির প্রসার ধীর করা। চীনা কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে আরও ৩৪ বিলিয়ন গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, রোপণ করা এসব গাছ প্রাকৃতিক বনের গাছের তুলনায় ৬৬ শতাংশ দ্রুতগতিতে বৃদ্ধি পায়। শেনঝেনের পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষক ইউহাং লুও-এর নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় স্যাটেলাইট ডেটা ব্যবহার করে গাছের পাতার ক্ষেত্রফল সূচক বা লিফ এরিয়া ইনডেক্স পর্যবেক্ষণ করা হয়েছে, যা কার্বন শোষণের হার নির্ধারণে সহায়তা করে। গবেষণার ফলাফল বলছে, রোপিত গাছগুলো প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখছে।

গবেষকরা লক্ষ্য করেছেন যে, রোপিত বন এবং প্রাকৃতিক বনের মধ্যে কাঠামোগত পার্থক্য রয়েছে। রোপিত গাছগুলো মানুষের তত্ত্বাবধানে বেড়ে ওঠে এবং ইউক্যালিপটাস বা পপলারের মতো দ্রুত বর্ধনশীল প্রজাতি অন্তর্ভুক্ত থাকে। নিয়মিত সার প্রয়োগ এবং প্রতিযোগিতামূলক আগাছা ছেঁটে ফেলার ফলে এসব গাছ পানি ও পুষ্টির জন্য লড়াই করতে হয় না, যা তাদের দ্রুত বৃদ্ধির মূল কারণ। বয়সের পার্থক্যের প্রভাব যাচাই করতে গবেষকরা একই বয়সের বনের সঙ্গে তুলনা করেও দেখেছেন যে, রোপিত গাছগুলো তখনও ৪ দশমিক ৬ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে।

তবে এই বৃদ্ধির একটি নির্দিষ্ট সীমা রয়েছে। সাধারণত ৩০ থেকে ৪০ বছর বয়সে রোপিত গাছগুলোর বৃদ্ধি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং এরপর তা কমতে শুরু করে। গবেষক ইউহাং লুও-এর মতে, রোপিত বন কার্বন শোষণের জন্য একটি শক্তিশালী স্বল্পমেয়াদি হাতিয়ার হলেও এটি কেবল অস্থায়ী। দীর্ঘমেয়াদি কার্বন সঞ্চয় এবং পরিবেশের স্থিতিস্থাপকতার ক্ষেত্রে প্রাকৃতিক বনের গুরুত্ব অপরিবর্তনীয়, কারণ প্রাকৃতিক বনের গাছগুলো ধীরে কিন্তু স্থিরভাবে দীর্ঘ সময় ধরে টিকে থাকে।