অপরাধ

চট্টগ্রামে আটতলা ভবনে পুলিশের অভিযান, আটক ৬৩ বিদেশি নাগরিক

প্রতিবেদক
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ১ হাজার ১২ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ১ হাজার ১২ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তিই পর্যালোচনার আওতায়: চিফ হুইপ ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তিই পর্যালোচনার আওতায়: চিফ হুইপ মাদকের টাকা জোগাতে সন্তান বিক্রির অভিযোগ কিশোরগঞ্জে মাদকের টাকা জোগাতে সন্তান বিক্রির অভিযোগ কিশোরগঞ্জে রাশিয়া ও চীনের উত্থান: বদলে যাওয়া বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ রাশিয়া ও চীনের উত্থান: বদলে যাওয়া বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ রাজধানীর বাজারে সবজির সাথে চড়া ডিম ও মুরগির দামও রাজধানীর বাজারে সবজির সাথে চড়া ডিম ও মুরগির দামও দেশের নিরাপত্তা রক্ষায় র‍্যাবের মতো বাহিনী প্রয়োজন: লুৎফুজ্জামান বাবর দেশের নিরাপত্তা রক্ষায় র‍্যাবের মতো বাহিনী প্রয়োজন: লুৎফুজ্জামান বাবর ভারতের সাথে শেখ হাসিনার করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার ভারতের সাথে শেখ হাসিনার করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি বিল ও অনিয়মিত বর্জ্য সংগ্রহে ভোগান্তি নির্ধারিত ফির চেয়ে বেশি বিল ও অনিয়মিত বর্জ্য সংগ্রহে ভোগান্তি
সব খবর

চট্টগ্রাম নগরের খুলশী-জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশের একটি যৌথ দল ওই ভবনে এই অভিযান পরিচালনা করে। সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ ফয়সাল আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক। ভবনটিতে বিপুলসংখ্যক বিদেশির অবস্থান এবং তাদের সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য পাওয়ার পর পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় তাদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোনসহ মোট ৭০টি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

অভিযানসংশ্লিষ্ট সূত্রের দাবি, ভবনটিতে নিয়মিত বিদেশি নাগরিকদের যাতায়াত ছিল। সেখানে বড় অঙ্কের অর্থের লেনদেনের পাশাপাশি ক্যাসিনোসদৃশ বা জুয়াসংক্রান্ত কার্যক্রম চলার তথ্য পেয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। প্রাথমিকভাবে সেখানে কোটি কোটি টাকার লেনদেনের সম্ভাবনাও তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের বাংলাদেশে আসার উদ্দেশ্য, বৈধ কাগজপত্র, ভিসার ধরন এবং তারা কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া জব্দ করা ৭০টি ল্যাপটপ ও মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। এসব ডিভাইসে আর্থিক লেনদেন, পারস্পরিক যোগাযোগ কিংবা অনলাইন কার্যক্রমের তথ্য রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। পুলিশের ধারণা, ডিভাইসগুলোর তথ্য বিশ্লেষণ করলে তাদের বাংলাদেশে আসার প্রকৃত উদ্দেশ্য ও ভবনে পরিচালিত কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। নগদ অর্থের পাশাপাশি ব্যাংক হিসাব বা অনলাইন লেনদেনের মাধ্যমে কোনো অর্থ স্থানান্তর হয়েছে কি না, তাও তদন্তের আওতায় রয়েছে।