চুয়াডাঙ্গার প্রশাসনিক কার্যক্রমে এক নতুন মাইলফলক স্থাপিত হয়েছে। জেলার ৪টি উপজেলায় প্রথমবারের মতো একযোগে চারজন নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় প্রশাসনের এই চিত্রটি জেলায় নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এর পাশাপাশি, বর্তমানে জেলার দ্বিতীয় নারী জেলা প্রশাসক প্রশাসনিক কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন। একজন নারী জেলা প্রশাসকের অধীনে ৪টি উপজেলায় চারজন নারী ইউএনও’র এই সমান্তরাল দায়িত্ব পালন চুয়াডাঙ্গার প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি জেলায় নারীর নেতৃত্বের বলিষ্ঠ উপস্থিতি ও সক্ষমতার এক নতুন নজির তৈরি করেছে।

















