অপরাধ

দিল্লি বিমানবন্দরে সিজেপি নেতা অভিজিৎ দীপকেসহ তিন কর্মী আটক

প্রতিবেদক
ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও নীতি সুশাসন নিশ্চিতের আহ্বান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও নীতি সুশাসন নিশ্চিতের আহ্বান নওগাঁয় ভাড়া বাসায় জাল নোটের কারবার, ১ জন আটক নওগাঁয় ভাড়া বাসায় জাল নোটের কারবার, ১ জন আটক লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরছেন আরো ১৭২ বাংলাদেশি লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরছেন আরো ১৭২ বাংলাদেশি ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার মান্দায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ মান্দায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাপান সফরে বাংলাদেশের ৪ সমঝোতা স্মারক ও ২ অনুদান চুক্তি সই জাপান সফরে বাংলাদেশের ৪ সমঝোতা স্মারক ও ২ অনুদান চুক্তি সই সচিবালয় স্থানান্তরে বাধা: শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর সচিবালয় স্থানান্তরে বাধা: শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর ইসরায়েলের ক্ষমতা গঠন অনিশ্চিত, আরব দলের সমর্থনেই ভরসা ইসরায়েলের ক্ষমতা গঠন অনিশ্চিত, আরব দলের সমর্থনেই ভরসা ইউপি চেয়ারম্যান প্রার্থী তালিকা ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে এনসিপির নির্দেশ ইউপি চেয়ারম্যান প্রার্থী তালিকা ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে এনসিপির নির্দেশ
সব খবর

ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপকে এবং তার দুই সহকর্মী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার সকাল ১০টা ১৯ মিনিটে মুম্বাই থেকে আসা বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পরপরই তাদের আটক করা হয়। এই ঘটনার একটি ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিমান থেকে নামার পর সিজেপি নেতারা পুলিশের মুখোমুখি হন। এ সময় পুলিশ তাদের আটক করতে অগ্রসর হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। সিজেপি নেতাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে শোনা যায়, ‘আসুন, গ্রেফতার করুন। আমরা তার জন্যই অপেক্ষা করছি।’ এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিমান থেকে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিতে শোনা যায় তাদের। ঘটনার সময় আশপাশের যাত্রীরা পুরো মুহূর্তটি ভিডিও রেকর্ড করেন।

দিল্লিতে অবতরণের পর যে পুলিশ তাদের আটক করতে পারে, সে বিষয়ে আগে থেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন অভিজিৎ দীপকে। মূলত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি ডেকেছিলেন তিনি।

গ্রেফতারের আশঙ্কার বিষয়টি শুক্রবার গভীর রাতে এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন অভিজিৎ। তিনি দেশবাসীর উদ্দেশে বলেছিলেন, বিমানবন্দর থেকে তাকে আটক করা হলেও শনিবারের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি যেন কোনোভাবেই বন্ধ না হয়। তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষায় তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন এবং সরকার তার বিরুদ্ধে এনএসএ বা ইউএপিএ-এর মতো কঠোর আইন প্রয়োগ করলেও তিনি ভীত নন।