রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
জানা গেছে, রাত পৌনে ১১টার দিকে জাদুঘরের সামনের সড়কে হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। এই ঘটনায় একজন আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনার পরপরই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

















