রাজনীতি

সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সংবিধান সংস্কার করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার
সব খবর

বিরোধী দলসহ সমাজের সব পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনা করে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংস্কার করার প্রত্যাশার কথা জানিয়েছেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠক শেষে তিনি বলেন, আমরা সমঝোতার ভিত্তিতে সেই সংশোধনী গ্রহণ করতে চাই, যে সংশোধনী জনপ্রত্যাশা পূরণ করবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের এই নবযাত্রা এবং রাষ্ট্রকাঠামোর যে বিবর্তনমূলক কার্যে আমরা যাচ্ছি, রাষ্ট্রকাঠামোর যে গণতান্ত্রিক সংস্কার আমরা করতে চাই, সেগুলো সবই আমরা এখানে অ্যাড্রেস করব ও ধারণ করব। এটি আমাদের প্রতিশ্রুতি ছিল এবং এখনও আছে। বিরোধী দলের সঙ্গে আলোচনা করার বিষয়ে তিনি বলেন, আমরা তাদের সঙ্গে আলোচনা করব এবং দিন-তারিখ ও তালিকা নির্ধারণ করব। তবে বিরোধী দলের পক্ষ থেকে যে পাঁচটি নাম দেওয়ার কথা ছিল, তা এখনও পাওয়া যায়নি। তিনি আশা প্রকাশ করেন যে তারা বিষয়টি অনুধাবন করে নামগুলো জমা দেবেন।

কমিটির সভাপতি আরও জানান, বিরোধী দলের সব সদস্যের পরামর্শ গ্রহণ করা হবে। মিটিংয়ে এসে দেওয়া হোক বা বাইরে থেকে লিখিতভাবে, সব পরামর্শই গ্রহণ করা হবে। সবার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য প্রতিবেদন প্রণয়ন করা হবে। বিরোধী দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবসময় তাদের স্বাগত জানাব। সংবিধান সংশোধনে কোনো চ্যালেঞ্জ রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিটির সামনে কোনো চ্যালেঞ্জ নেই, আমাদের প্রত্যাশা আছে। আমরা সবার কথা শুনতে চাই, কারণ আমরা উদার ও ওপেন।

তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে জাতির অনেক প্রত্যাশা ছিল এবং শহীদদের আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণ এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে সংবিধানেই সবকিছু ধারণ ও সংরক্ষণ করতে হবে। কাদের সঙ্গে কী বিষয়ে আলোচনা হবে, তা আজই নির্ধারণ করা হবে। পর্যায়ক্রমে পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণির মানুষ আলোচনার আগ্রহ প্রকাশ করলে তাদের সঙ্গেও কথা বলা হবে।

জুলাই সনদের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ৪৮ দফার মধ্যে অনেক কিছু আছে এবং আমরা একমত হয়েছি যে রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের বিষয়গুলো নেওয়া হবে। যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেগুলো সেভাবেই নেওয়া হবে। এর বাইরেও নির্বাচনী ইশতেহার ও অন্যান্য আলোচিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে অন্তর্ভুক্ত করা হবে।