বাংলাদেশ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় জামায়াতের শোক

প্রতিবেদক
সব খবর

কক্সবাজারের উখিয়ার ইনানীতে অবস্থিত ‘টুপটুপ রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটকদের মর্মান্তিক মৃত্যুতে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতির মাধ্যমে এই শোক জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সাতজনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক হিসেবে উল্লেখ করে তিনি নিজের গভীর শোক ও ব্যথিত হওয়ার কথা জানান।

তিনি আরও বলেন, পর্যটন নগরী কক্সবাজারের উখিয়ার এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারসহ সংশ্লিষ্ট সব মহলের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে তিনি মহান আল্লাহর কাছে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করেন। একইসঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সব খবর