বাংলাদেশ

ভুল তথ্যের জন্য দুঃখ প্রকাশ করল গবেষণা প্রতিষ্ঠান সিপিডি

প্রতিবেদক
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশি রুনা খান র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশি রুনা খান নাটোরের গুরুদাসপুরে তিন বছরের মাথায় ভেঙে ফেলা হলো ২২ লাখ টাকার স্কুল ভবন নাটোরের গুরুদাসপুরে তিন বছরের মাথায় ভেঙে ফেলা হলো ২২ লাখ টাকার স্কুল ভবন উত্তর সাইপ্রাসে ফেরি ডুবি: অন্তত ৮ জনের মৃত্যু, নিখোঁজ বহু উত্তর সাইপ্রাসে ফেরি ডুবি: অন্তত ৮ জনের মৃত্যু, নিখোঁজ বহু কোটি টাকায় নির্মিত ব্রিজ, তবুও ভরসা সেই বাঁশের সাঁকো কোটি টাকায় নির্মিত ব্রিজ, তবুও ভরসা সেই বাঁশের সাঁকো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আসল শত্রুর মোকাবিলায় খামেনির আহ্বান মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আসল শত্রুর মোকাবিলায় খামেনির আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ে ২৬ জন কর্মী নিয়োগ, আবেদন শুরু ৩১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে ২৬ জন কর্মী নিয়োগ, আবেদন শুরু ৩১ আগস্ট তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব পাওয়ার ৭টি সহজ আমল তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব পাওয়ার ৭টি সহজ আমল মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ ভেনেজুয়েলার তেলসম্পদে যুক্তরাষ্ট্রের ১০০ বছরের নিয়ন্ত্রণ: ট্রাম্পের ঘোষণা ভেনেজুয়েলার তেলসম্পদে যুক্তরাষ্ট্রের ১০০ বছরের নিয়ন্ত্রণ: ট্রাম্পের ঘোষণা সংসদীয় কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকারি-বিরোধী দলের বিতর্ক সংসদীয় কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকারি-বিরোধী দলের বিতর্ক
সব খবর

নতুন সরকারের প্রথম ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদনে ভুল তথ্য দেওয়ার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। মঙ্গলবার সিপিডির অতিরিক্ত পরিচালক অভ্র ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ আগস্ট ‘নতুন সরকারের প্রথম ছয় মাস : একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া সংলাপে উপস্থাপিত প্রতিবেদনের শিল্প ও বাণিজ্যবিষয়ক অধ্যায়ে দাবি করা হয়েছিল যে, জানুয়ারি থেকে আগস্ট সময়ের মধ্যে গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদীর তিন শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ হয়ে গেছে এবং ৬১ হাজার ৮৮১ জন শ্রমিক কর্মহীন হয়েছেন। সিপিডি এখন স্বীকার করেছে যে, এই তথ্যটি সঠিক ছিল না।

বিবৃতিতে সংস্থাটি জানায়, প্রতিবেদন তৈরির সময় তথ্যটির মূল উৎস যাচাই করা হয়নি। মূলত ২২ আগস্ট ঢাকা ট্রিবিউনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এই তথ্য নেওয়া হয়েছিল। পরে দেখা যায়, ঢাকা ট্রিবিউনের ওই প্রতিবেদনে ২০২৫ সালের ৫ মার্চ প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের সময়কাল পরিবর্তন করে জানুয়ারি থেকে আগস্ট ২০২৬ উল্লেখ করা হয়েছিল, যা বিভ্রান্তি তৈরি করে। ভুলটি নজরে আসার পর ২৫ আগস্ট বিকেল ৪টা ৩৪ মিনিটে ঢাকা ট্রিবিউন তাদের প্রতিবেদনটি সংশোধন করে।

সিপিডি জানিয়েছে, তাদের গবেষণা পদ্ধতি সংসদীয় ও মন্ত্রী পর্যায়ের বক্তব্য, জাতীয় বাজেট, গণমাধ্যমের প্রতিবেদন, সংবাদ বিজ্ঞপ্তি এবং ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক প্রতিবেদনসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক উৎসের ওপর ভিত্তি করে তৈরি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে কারখানা বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে উদ্বেগজনক বক্তব্য আসায় বিষয়টি পর্যালোচনা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

প্রতিষ্ঠানটি আরও জানায়, উপস্থাপিত তথ্যে বিভ্রান্তি থাকলেও শিল্প খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের জায়গাটি এখনো বিদ্যমান এবং এ বিষয়ে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের তথ্যগত বিভ্রান্তি এড়াতে গবেষণা দলটি আরও সতর্ক থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া বিষয়টি নজরে আনার জন্য ফ্যাক্টচেক সংস্থা দ্য ডিসেন্টকে ধন্যবাদ জানিয়েছে সিপিডি।