বিশ্ব

ইরানের সঙ্গে সংঘাতের জেরে ট্রাম্পের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা

প্রতিবেদক
ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র
সব খবর

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সেনেটে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের বার্ষিক প্রতিরক্ষা নীতিমালা বিল আটকে দিয়েছেন ডেমোক্র্যাটিক দলের আইনপ্রণেতারা। ডেমোক্র্যাটদের অভিযোগ, প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের সঙ্গে কোনো প্রকার পরামর্শ ছাড়াই মার্কিন সামরিক বাহিনীকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত করেছেন।

সেনেটে বিলের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, ট্রাম্প কোনো ধরনের অনুমোদন, সুনির্দিষ্ট কৌশল কিংবা যুদ্ধ থেকে বেরিয়ে আসার পরিকল্পনা ছাড়াই এই সংঘাত শুরু করেছেন। মঙ্গলবার ‘ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট’ (এনডিএএ) শীর্ষক বিলটির ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে বিলের পক্ষে ৫০টি এবং বিপক্ষে ৪৬টি ভোট পড়ে। তবে ১০০ সদস্যের সেনেটে বিলটি পাস করার জন্য প্রয়োজনীয় ৬০ ভোটের ঘাটতি থাকায় এটি মুখ থুবড়ে পড়ে।

ভোটাভুটির এই চিত্র মূলত দলগত অবস্থানের প্রতিফলন ঘটিয়েছে। রিপাবলিকানদের মধ্যে একমাত্র সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন নিয়ম অনুযায়ী বিলটি পুনর্বিবেচনার সুযোগ রাখতে ‘না’ ভোট দেন, বাকি সব রিপাবলিকান বিলটির পক্ষে ভোট প্রদান করেন। গত মাসে মার্কিন সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিতে বিলটি পর্যালোচনার সময় থেকেই ৯ জন ডেমোক্র্যাট সদস্য এর বিরোধিতা করে আসছিলেন। সাধারণত এনডিএএ বিলটি দুই দলের সমর্থনেই পাস হয়ে থাকে।

ডেমোক্র্যাটদের প্রধান উদ্বেগের কারণ হলো, এত বড় অংকের প্রতিরক্ষা বাজেট অনুমোদন করলে সেটিকে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া ইরান যুদ্ধে কংগ্রেসের পরোক্ষ সমর্থন হিসেবে গণ্য করা হবে। এদিকে এমন উত্তপ্ত পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন ইরানের সব বন্দরের ওপর নতুন করে নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে।