স্বাস্থ্য

আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ হতে পারে: সতর্কবার্তা বিশেষজ্ঞের

প্রতিবেদক
ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ পেসার তাসকিন আহমেদ অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ পেসার তাসকিন আহমেদ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৮ এসিল্যান্ডকে একযোগে বদলি ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৮ এসিল্যান্ডকে একযোগে বদলি ইউপি নির্বাচনে ব্যয় বাড়ছে ২৪৩ শতাংশ, মোট খরচ প্রায় তিন হাজার কোটি ইউপি নির্বাচনে ব্যয় বাড়ছে ২৪৩ শতাংশ, মোট খরচ প্রায় তিন হাজার কোটি ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক
সব খবর

২৬ বছর ধরে মশা নিয়ে গবেষণায় নিয়োজিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার জানিয়েছেন, বাংলাদেশে ডেঙ্গুর ধরন পরিবর্তিত হয়েছে এবং এটি এখন সারা বছরের রোগে পরিণত হয়েছে। গত পরশুদিন (৯ জুলাই) একটি জাপানিজ টিমের সঙ্গে ঢাকায় মাঠপর্যায়ের কাজে গিয়ে তিনি নোংরা পানিতে এডিস মশার প্রজনন দেখে অবাক হয়েছেন। তাঁর মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে এটি জ্যামিতিক হারে ছড়িয়ে পড়েছে। অতীতে ঢাকা কেন্দ্রিক থাকলেও বর্তমানে যানবাহনের মাধ্যমে এডিস মশা সারা দেশের প্রতিটি জেলা ও উপজেলা শহরে ছড়িয়ে পড়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনসেক্ট রিয়ারিং অ্যান্ড এক্সপেরিমেন্টাল স্টেশন (আইআরইএস)-এর সার্ভেইল্যান্স ও প্রেডিকশন মডেল অনুযায়ী, আগস্ট ও সেপ্টেম্বর মাস ডেঙ্গুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। ড. বাশার নির্দিষ্ট করে বরিশাল বিভাগের জেলাসমূহ, খুলনা, বাগেরহাট, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। যদিও বর্ষাকালে ঝুঁকি বেশি থাকে, তবে শীতকালেও ডেঙ্গু হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। বর্ষা-পরবর্তী আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাস সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

এডিস মশার আচরণ সম্পর্কে তিনি জানান, এই মশা অত্যন্ত চতুর এবং এখন নোংরা পানিতেও ডিম পাড়তে সক্ষম। সাধারণ নাগরিকরা মশার ঘনত্ব কম দেখে অসতর্ক থাকলেও, একটি এডিস মশাও ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই দিনের বেলা বা রাতে ঘরে মশা কম থাকলেও মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

সিটি করপোরেশনের মশা নিধন কার্যক্রম নিয়ে সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে ফগার মেশিন দিয়ে যে ধোঁয়া দেওয়া হয় তা কার্যকর নয় এবং এটি পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অধিকাংশ কার্যক্রম কিউলেক্স মশাকে লক্ষ্য করে চালানো হয়, কিন্তু এডিস মশার প্রজনন হয় বাড়ির ভেতরে, বেজমেন্টে বা ফুলের টবে জমা পানিতে। তিনি পরিবেশবান্ধব লার্ভিসাইড ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেভাবেই হোক নিশ্চিত করতে হবে যে বাড়িতে কোনো জমা পানি নেই। জরুরি পদক্ষেপ হিসেবে তিনটি কাজ সবচেয়ে জরুরি: কমিউনিটিকে সম্পৃক্ত করে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের কার্যক্রম জোরদার করা; সঙ্গে এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে আইজিআর বা বায়োলার্ভিসাইড প্রয়োগ; আর ৩ নম্বর হিসেবে হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সদের ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন এই বিশেষজ্ঞ।