বাংলাদেশ

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী

প্রতিবেদক
লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করলেন রাষ্ট্রপতি এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করলেন রাষ্ট্রপতি
সব খবর

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রস্থল হওয়ায় রাজধানীতে মানুষের চাপ ক্রমাগত বাড়ছে, যার ফলে নগর ও বর্জ্য ব্যবস্থাপনা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগরভবনে আয়োজিত ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, পরিচ্ছন্ন শহর গড়ে তোলার ক্ষেত্রে শুধু সরকারি উদ্যোগ বা সিটি কর্পোরেশনের প্রচেষ্টা যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণ। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে বর্জ্য ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ঢাকায় নগর ও গ্রামীণ সংস্কৃতির মিশ্র প্রভাব বিদ্যমান। নাগরিক শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি আধুনিক নগর সংস্কৃতি গড়ে তুলতে হবে। এআই নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার উদাহরণ টেনে তিনি বলেন, কার্যকর তদারকি ও সচেতনতার মাধ্যমে ট্রাফিক নিয়ম মানার প্রবণতা যেমন বাড়ছে, তেমনি বর্জ্য ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নগর ব্যবস্থাপনায় দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক ও সমন্বয়হীনতার সংকট দূর করতে সিটি কর্পোরেশনগুলোকে স্বাবলম্বী ও কার্যকর সংস্থায় পরিণত করা সময়ের দাবি। এর মাধ্যমে রাজউক, ওয়াসা, বিদ্যুৎ বিভাগ ও ট্রাফিক পুলিশসহ নগর উন্নয়নে নিয়োজিত সকল সংস্থাকে একটি একক সমন্বিত আইনি কাঠামোর আওতায় নিয়ে আসার প্রস্তাব করেন তিনি।

অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানান, আগামীতে অতি বৃষ্টিতে নগরীতে যেন জলাবদ্ধতা তৈরি না হয়, সেজন্য অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে কাজ করবে উত্তর সিটি কর্পোরেশন। এছাড়া ডিএনসিসির আওতাধীন ২৯টি খাল দখলমুক্ত করে খনন ও সংস্কারের মাধ্যমে পানির প্রবাহ নিশ্চিত করতে সকল নাগরিকের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।