বাংলাদেশ

সিআইডি কর্মকর্তাকে থাপ্পড় মারার অভিযোগে দিনাজপুর কৃষকদল নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
শেষকৃত্য শুরুর পর জীবিত উদ্ধার চন্দিকা, নিখোঁজ চার শেষকৃত্য শুরুর পর জীবিত উদ্ধার চন্দিকা, নিখোঁজ চার ফ্ল্যাট প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক ফ্ল্যাট প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক নবীনগরে তিতাস নদী ভরাট করে দখলের অভিযোগ নবীনগরে তিতাস নদী ভরাট করে দখলের অভিযোগ হরমুজ প্রণালিতে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা হরমুজ প্রণালিতে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা কৃষি শিক্ষায় এডিবির ১৮০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প কৃষি শিক্ষায় এডিবির ১৮০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প ভাড়া চুক্তিতে সিকিউরিটি ও অ্যাডভান্স: শরয়ি বিধান ভাড়া চুক্তিতে সিকিউরিটি ও অ্যাডভান্স: শরয়ি বিধান ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি ধানখেতে কীটনাশক ছিটাতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু ধানখেতে কীটনাশক ছিটাতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু তিন দশক পরও ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী তারকা সালমান শাহ তিন দশক পরও ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী তারকা সালমান শাহ
সব খবর

দিনাজপুরে সিআইডি কর্মকর্তা মো. নওয়াবুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও থাপ্পড় মারার অভিযোগে কৃষকদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মজিবুর রহমান মজিব দিনাজপুর জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক। তিনি দিনাজপুর পৌর শহরের বালুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা শেখ ইসমাইলের ছেলে। রোববার দিবাগত রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী সিআইডি কর্মকর্তা মো. নওয়াবুর রহমান জানান, রোববার রাতে একটি মামলার নথিপত্র সংগ্রহের কাজে তিনি কোতোয়ালি থানায় যান। নথিপত্র সংগ্রহ শেষে ওসি কক্ষের সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তাকে ওসি কোথায় আছেন তা জানতে চান। জবাবে তিনি নিজের পুলিশ পরিচয় দিয়ে জানান যে, তিনি একটি মামলার তদন্তের কাজে এসেছেন এবং ওসি কোথায় আছেন তা তার জানা নেই। এ কথায় ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে অভিযুক্ত মজিবুর রহমান তাকে গালে সজোরে থাপ্পড় মারেন।

এ সময় থানায় দায়িত্বরত এসআই (নি.) মো. মানিক রানা, এসআই (নি.) মো. মমিনুর রহমান ও কনস্টেবল মো. রফিকুল ইসলামসহ অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এসে আসামিদের নিবৃত করার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা সিআইডি কর্মকর্তার পরিচয় জানালে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সিআইডি কর্মকর্তা ও পুলিশ পরিবারকে উদ্দেশ্য করে অশ্লীল ও মানহানিকর মন্তব্য করেন। এরপর তারা ঘটনাস্থল থেকে কৌশলে চলে যান।

এ ঘটনায় রোববার রাতেই সিআইডি কর্মকর্তা মো. নওয়াবুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা দুজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নুর নবী জানিয়েছেন, গ্রেপ্তারকৃত মজিবুর রহমান মজিবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৩: ৩৯আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৩: ৪১