বাংলাদেশ

ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ডিএনসিসি

প্রতিবেদক
হরমুজ প্রণালিতে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা হরমুজ প্রণালিতে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা কৃষি শিক্ষায় এডিবির ১৮০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প কৃষি শিক্ষায় এডিবির ১৮০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প ভাড়া চুক্তিতে সিকিউরিটি ও অ্যাডভান্স: শরয়ি বিধান ভাড়া চুক্তিতে সিকিউরিটি ও অ্যাডভান্স: শরয়ি বিধান ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি ধানখেতে কীটনাশক ছিটাতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু ধানখেতে কীটনাশক ছিটাতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু তিন দশক পরও ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী তারকা সালমান শাহ তিন দশক পরও ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী তারকা সালমান শাহ হিমাচলে হিমবাহ গলে বাড়ছে ৯ 'জলবোমা', সতর্ক করলেন গবেষকরা হিমাচলে হিমবাহ গলে বাড়ছে ৯ ‘জলবোমা’, সতর্ক করলেন গবেষকরা ফেসবুক দিচ্ছে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাবেন ফেসবুক দিচ্ছে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাবেন যশোরে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন যশোরে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন
সব খবর

রাজধানীর মধ্য বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ডিএনসিসির এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। শুক্রবার নিহতের মরদেহ দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের জানান, ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে সমন্বয় করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, যেসব অদক্ষ চালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে তিনি সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। তারা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।

নিহত শেফালী বেগমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি ঘোষণা করেন, ডিএনসিসির পক্ষ থেকে পরিবারটিকে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের সমপরিমাণ বেতন প্রদান করা হবে। ডিএনসিসি সবসময় পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে কাজ করবে বলেও তিনি আশ্বাস দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক জানান, ডিএনসিসির কোনো গাড়ি যদি অদক্ষ চালক বা হেল্পার চালিয়ে থাকেন, তবে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তার জানা মতে, ডিএনসিসির কোনো গাড়ি হেল্পার বা অদক্ষ চালক পরিচালনা করেন না।

এর আগে দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি এবং ডিএনসিসি প্রশাসক নিহতের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবীরসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।