বাংলাদেশ

গণভোটের রায় বাস্তবায়নে সরকার বাধ্য হবে: ডা. শফিকুর রহমান

প্রতিবেদক
লাল কার্ডের ঘটনায় নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ লাল কার্ডের ঘটনায় নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ নয়াদিল্লিতে আটক রাহুল-প্রিয়াঙ্কা, নেওয়া হলো ছত্রসাল স্টেডিয়ামে নয়াদিল্লিতে আটক রাহুল-প্রিয়াঙ্কা, নেওয়া হলো ছত্রসাল স্টেডিয়ামে দেশের ১৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেশের ১৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও নিয়ে দেশজুড়ে তোলপাড় জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও নিয়ে দেশজুড়ে তোলপাড় জামাতে নামাজ আদায়ের গুরুত্ব ও এর আধ্যাত্মিক ফজিলত জামাতে নামাজ আদায়ের গুরুত্ব ও এর আধ্যাত্মিক ফজিলত গোলাপি পোশাকে মিমের নতুন ছবি দেখে মুগ্ধ ভক্তরা গোলাপি পোশাকে মিমের নতুন ছবি দেখে মুগ্ধ ভক্তরা মেয়ের মৃত্যুর ঘটনায় বাবা কবির গ্রেপ্তার মেয়ের মৃত্যুর ঘটনায় বাবা কবির গ্রেপ্তার কাফনের কাপড় পাঠিয়ে ভৈরব পৌর কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি কাফনের কাপড় পাঠিয়ে ভৈরব পৌর কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনকে দায়িত্বজ্ঞানহীন বললেন লা লিগা সভাপতি ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনকে দায়িত্বজ্ঞানহীন বললেন লা লিগা সভাপতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে
সব খবর

রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের বিভাগীয় মহাসমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা জীবন দিয়েছেন। সেই লক্ষ্যেই সংস্কারের উদ্দেশ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে এবং এই রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে।

তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, তিনি রংপুরের সমাবেশে সংস্কারের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়েছিলেন, যার একটি অংশ রক্ষা হলেও দ্বিতীয়টি এখনো বাস্তবায়িত হয়নি। তিস্তা ইস্যু নিয়ে বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন হলেও বাজেটে এই প্রকল্পের জন্য কার্যকর কোনো বরাদ্দ নেই। তিনি কথার ফুলঝুরি নয় বরং বাস্তব পদক্ষেপ দাবি করেন। সুযোগ পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও রংপুর বিভাগকে কৃষির রাজধানীতে রূপান্তরের প্রতিশ্রুতি দেন তিনি।

ভারত-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতিবেশী ভারত সীমান্তের বিস্তীর্ণ এলাকায় উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে, অথচ সরকার নীরব। তিনি আরও বলেন, দেশের এক ইঞ্চি জমি তো দূরের কথা, বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেওয়া হবে না। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন, হিমাগারে আলু সংরক্ষণে কৃষকদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে যা অন্যায্য। চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে জোট সরকার ক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং প্রধানমন্ত্রী হলেও দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি হতে হবে।

জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনার বিচার দাবি করে ডা. শফিকুর রহমান ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে পিলখানা, শাপলা চত্বর, জুলাই গণহত্যা ও শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচারের দাবি জানান। বর্তমান সরকার ব্যর্থ হলে তাদের দায় স্বীকার করে সরে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি।

মহাসমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেন, বাজেটে রংপুর বিভাগের সঙ্গে বৈষম্য করা হয়েছে এবং সরকার গণভোটের অঙ্গীকার থেকে সরে গেলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে। এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ভারতকে হুঁশিয়ার করে বলেন, এখন নতুন জামানা, আগের দিন শেষ। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, যারা দিল্লির কথামতো চলতে চায়, তাদের মনে রাখতে হবে দেশের মানুষ স্বাধীনতার জন্য প্রস্তুত। এছাড়া সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা মমতাজ উদ্দিন, এনসিপির আখতার হোসেন, খেলাফত মজলিসের মাওলানা জালাল উদ্দীন, নেজামে ইসলাম পার্টির মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, জাগপার রাশেদ প্রধান, ডেভেলপমেন্ট পার্টির এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন ও সংসদ সদস্য গোলাম রব্বানীসহ জোটের নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান দেশের মানুষের রাজনৈতিক চেতনা বদলে দিয়েছে। যারা জুলাই সনদ থেকে সরিয়ে নতুন করে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত করতে চায়, যারা আজকে দিল্লির কথামতো চলতে চায়, তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের লক্ষ কোটি শহী