বাংলাদেশ

শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

প্রতিবেদক
দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের
সব খবর

প্রখ্যাত চিকিৎসক ও সমাজসেবক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, আজকের শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং আগামীর বাংলাদেশ গড়ার মহান সৈনিক। রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শনকালে তিনি শিশুদের উদ্দেশে বলেন, প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে লেখাপড়া করে দেশের মুখ উজ্জ্বল করবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে সম্মানিত করবে। তিনি শিশুদের সাথে আনন্দঘন পরিবেশে কেক কাটেন।

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে ডা. জুবাইদা রহমান তেজগাঁওয়ের শিশু পরিবার ছাড়াও ভূমি ভবন এবং পানি ভবনের শিশু দিবাযত্ন কেন্দ্রগুলো পরিদর্শন করেন। পরবর্তীতে পানি ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি।

কর্মশালায় ডা. জুবাইদা রহমান বলেন, শৈশব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখানে মানুষের ব্যক্তিত্বের ভিত্তি স্থাপিত হয়। তিনি আরও বলেন, মানসম্মত প্রাক-প্রাথমিক শিক্ষা এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের মাধ্যমেই শিশুর জ্ঞান ও সামাজিক বিকাশের মজবুত ভিত্তি গড়ে ওঠে। দিবাযত্ন কেন্দ্রগুলো কেবল শিশুদের নিরাপদ রাখার স্থান নয়, বরং এগুলো দেশের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ১৯৯২ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশে ৬টি ডে কেয়ার সেন্টার স্থাপনের মধ্য দিয়ে এই সেবার যাত্রা শুরু হয়েছিল। তিনি বর্তমান সরকারের অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে তারেক রহমানের দিকনির্দেশনা তুলে ধরেন। মন্ত্রী ‘আমি নয় আমরা’ এবং ‘সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ্ ফারজানা শারমীন। এছাড়া মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন।