বাংলাদেশ

রমনা কালী মন্দিরে পাঁচ টাকায় পূজার বাজার উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক

প্রতিবেদক
ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা
সব খবর

রাজধানীর নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে ‘পাঁচ টাকায় পূজার বাজার’ কর্মসূচি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর রমনা কালী মন্দিরে আয়োজিত এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে। এক টাকায় এক ডজন ডিম এবং পাঁচ টাকায় শাড়িসহ প্রয়োজনীয় পণ্য প্রদানের এই ব্যতিক্রমী আয়োজন মানুষের আত্মমর্যাদা বজায় রেখে সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করেছে। এ সময় ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী, হিন্দু ধর্মাবলম্বী এবং নিম্ন আয়ের মানুষ উপকৃত হওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় দায়িত্ব গ্রহণ করেছেন। দীর্ঘদিনের সংকট কাটিয়ে অর্থনীতি পুনর্গঠনে সময়ের প্রয়োজন। এর ওপর মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে দেশের অর্থনীতি নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই অবস্থায় সবাইকে ধৈর্য, সহনশীলতা ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নিম্ন আয়ের ও মধ্যবিত্ত মানুষ। দেশের অর্থনৈতিক ক্ষতি হয় এমন কর্মসূচি এড়িয়ে সামাজিক ও রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাঁচ বছরের জন্য নির্বাচিত সরকারকে কাজ করার সুযোগ দেওয়ার ওপরও জোর দেন তিনি। প্রশাসক উল্লেখ করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে এবং দরিদ্র মানুষ বা ধর্মীয় সম্প্রদায় নিয়ে অহেতুক রাজনীতি না করে দেশের সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবদুস সালাম জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৬৮টি মণ্ডপে মহাসমারোহে দুর্গাপূজা উদযাপন করা হবে। উৎসবটি শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে ডিএসসিসির পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দলীয় নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। পরিশেষে তিনি আশা প্রকাশ করেন যে, সবাই নিজ নিজ ধর্ম পালন ও উৎসবের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার শপথ নেবেন।

তিনি আরও বলেন, ১৭ বছরের দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত সাফল্য যেন কোনোভাবেই ব্যর্থ না হয়, সেই বিষয়ে সবাইকে সচেতন ও সংযমী থাকতে হবে।