শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর, বললেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর, যেখান থেকে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে সমাজে। তিনি শনিবার গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে তিনি বিদ্যালয়ের আঙিনায় একটি গাছের চারাও রোপণ করেন।

শিক্ষার্থীদের মানসিক বিকাশে পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষার বাইরে গিয়ে সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের গ্রেড ভিত্তিক বিভাজনের মাধ্যমে মানসিক কারাগারে বন্দী রাখা উচিত নয়। প্রকৃত শিক্ষা হলো মুক্ত চিন্তার চর্চা, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার মেধা বিকাশের সুযোগ পায়। সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠ্যপুস্তকের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং সুশিক্ষা নিশ্চিত করতে তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, শৃঙ্খলা, দলগত কাজের মানসিকতা এবং নেতৃত্বের গুণাবলী অর্জনে সহায়তা করে। নতুন এই ভবনটি নির্মাণের ফলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন, স্কুলের সাবেক সভাপতি আব্দুল ছত্তার মৃধা এবং ম্যানেজিং কমিটির সদস্য আল মামুন স্বপন। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।