ইউরোপা লিগের ফুটবল উন্মাদনায় আজ রাতে মাঠে নামছে বেশ কয়েকটি বড় দল। ফুটবল ভক্তদের জন্য আজ রাতে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ম্যাচ। রাত ১০টা ৪৫ মিনিটে তিনটি ম্যাচ শুরু হবে। এই সময়ে অলিম্পিক লিওঁ মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেসের, সালজবুর্গ খেলবে এসি মিলানের বিপক্ষে এবং লেচ পোজনান লড়বে বায়ার লেভারকুসেনের বিপক্ষে।
দিনশেষে রাত ১টায় অনুষ্ঠিত হবে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে সেল্টা ভিগো লড়াই করবে জুভেন্টাসের বিপক্ষে। এই ম্যাচগুলো সরাসরি উপভোগ করা যাবে সনি টেন ১ ও সনি টেন ২ চ্যানেলে। এছাড়া অনলাইনে ম্যাচগুলো সরাসরি দেখতে পাওয়া যাবে সনি লাইভ অ্যাপ ও ওয়েবসাইটে।
















