বাংলাদেশ

আগস্টে দেশের রপ্তানি আয় ১৩ শতাংশের বেশি বেড়েছে

প্রতিবেদক
গণতন্ত্রের নতুন মাপকাঠি হতে পারে মানুষের সুখ ও কল্যাণ গণতন্ত্রের নতুন মাপকাঠি হতে পারে মানুষের সুখ ও কল্যাণ মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে বিকল দুটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে বিকল দুটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে এলএনজি জাহাজ চলাচলে বাধা নেই, জানালেন ইরানের রাষ্ট্রদূত হরমুজ প্রণালীতে এলএনজি জাহাজ চলাচলে বাধা নেই, জানালেন ইরানের রাষ্ট্রদূত সেলুন ছেড়ে কৃষিতে মাঈন উদ্দিনের চমক, মালচিং পদ্ধতিতে বেগুন চাষে সাফল্য সেলুন ছেড়ে কৃষিতে মাঈন উদ্দিনের চমক, মালচিং পদ্ধতিতে বেগুন চাষে সাফল্য নতুন অ্যালবাম ‘বাস পারসুয়েডস’ নিয়ে ফিরছেন মাইলি সাইরাস নতুন অ্যালবাম ‘বাস পারসুয়েডস’ নিয়ে ফিরছেন মাইলি সাইরাস সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক নাটোরে পদ্মার ভাঙনে সুলতানপুর চরের ৩০ পরিবারের বসতভিটা বিলীন নাটোরে পদ্মার ভাঙনে সুলতানপুর চরের ৩০ পরিবারের বসতভিটা বিলীন এক-দেড় সপ্তাহের মধ্যে কাটবে গ্যাসের সংকট: রুহুল কবির রিজভী এক-দেড় সপ্তাহের মধ্যে কাটবে গ্যাসের সংকট: রুহুল কবির রিজভী বিএনপির সপ্তম কাউন্সিল ও নতুন মহাসচিবের অপেক্ষায় নেতা-কর্মীরা বিএনপির সপ্তম কাউন্সিল ও নতুন মহাসচিবের অপেক্ষায় নেতা-কর্মীরা
সব খবর

চলতি বছরের আগস্ট মাসে দেশের পণ্য রপ্তানি আয়ে ১৩ দশমিক ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্যানুযায়ী, আগস্ট মাসে মোট রপ্তানি আয় হয়েছে ৪৪৩ কোটি ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ৩৯২ কোটি ডলার। এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই ও আগস্ট মিলিয়ে মোট ৯১৬ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের ৮৬৯ কোটি ডলারের তুলনায় ৫ দশমিক ৪৩ শতাংশ বেশি।

রপ্তানি প্রবৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তৈরি পোশাক খাত। আগস্ট মাসে এই খাতে ১৩ দশমিক ৯২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যার পরিমাণ ৩৮৯ কোটি ডলার। অর্থবছরের প্রথম দুই মাসের হিসেবে পোশাক রপ্তানি ৫ দশমিক ১২ শতাংশ বেড়ে ৭৫০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এর মধ্যে নিট পোশাক রপ্তানি আগস্টে ১৪ দশমিক ৮৮ শতাংশ এবং ওভেন পোশাক ১২ দশমিক ৭০ শতাংশ বেড়েছে। অর্থবছরের প্রথম দুই মাসের হিসাবে নিট পোশাকে ৬ দশমিক ১৭ শতাংশ এবং ওভেন পোশাকে ৩ দশমিক ৮১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

পোশাক খাতের বাইরে বেশ কিছু অপ্রচলিত পণ্যের রপ্তানিতেও বড় উল্লম্ফন দেখা গেছে। আগস্ট মাসে পাট ও পাটজাত পণ্য ৩৭ দশমিক ০৯ শতাংশ, ওষুধ ২৮ দশমিক ৫২ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্য ২৪ দশমিক ৮৫ শতাংশ, মুদ্রিত সামগ্রী ২৪ দশমিক ৮৩ শতাংশ, প্রকৌশল পণ্য ২৩ দশমিক ৮৮ শতাংশ এবং অন্যান্য পাদুকা ১৫ দশমিক ২৯ শতাংশ হারে বেড়েছে। অর্থবছরের প্রথম দুই মাসের হিসেবে মুদ্রিত সামগ্রীতে ৪১ দশমিক ৮৯ শতাংশ এবং ওষুধ খাতে ৩৮ দশমিক ৯৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

বাজারভিত্তিক তথ্যে দেখা গেছে, আগস্টে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ২৬ দশমিক ০৯ শতাংশ। এছাড়া উদীয়মান বাজারগুলোর মধ্যে তুরস্কে ১৪১ দশমিক ০৩ শতাংশ, দক্ষিণ কোরিয়ায় ৪২ দশমিক ৩৭ শতাংশ এবং সৌদি আরবে ৪২ দশমিক ০৯ শতাংশ রপ্তানি বেড়েছে। যুক্তরাজ্য পুনরায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজারের স্থান দখল করেছে, এর পরেই রয়েছে জার্মানি, স্পেন ও নেদারল্যান্ডস।

প্রধান বাজারগুলোতে পণ্যের চাহিদা বৃদ্ধি, উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং নির্ভরযোগ্য উৎস হিসেবে বাংলাদেশের প্রতি ক্রেতাদের আস্থা বৃদ্ধি পাওয়ায় এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বৈশ্বিক বাণিজ্যের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পোশাকের পাশাপাশি ওষুধ, চামড়াজাত ও প্রকৌশল পণ্যের মতো খাতের এই শক্তিশালী পারফরম্যান্স বাংলাদেশের রপ্তানি খাতের স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।