ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এবং উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকার বনানীস্থ হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই দুটি কমিটি চূড়ান্ত করা হয়। নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ৩১ সদস্যবিশিষ্ট এবং উপদেষ্টা পরিষদ ১৭ সদস্যবিশিষ্ট।
সংগঠনটির প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক রাজিবুল হাসান খান শনিবার (১৫ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির তথ্য নিশ্চিত করেছেন। ২০২৬-২০২৮ সময়কালের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মির্জা মো. আরিফুর রহমান এবং মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. ওয়াহিদ মিয়া।
কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি মো. সাইফুজ্জামান চৌধুরী, নবীকুল ইসলাম খন্দকার ও আ ফ ম আনোয়ার হোসেন খান। যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মঈন উদ্দিন ও মো. নাজমুল হক। কোষাধ্যক্ষ মেহেদি হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তবা তানু, প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক মু. সাইফুল হক শাফিন, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোন্দকার সোয়েব ওয়ালেস, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক রাজিবুল হাসান খান, শিক্ষা উন্নয়ন বিষয়ক সম্পাদক মনোয়ার শিকদার, সাংস্কৃতিক সম্পাদক চিন্ময় কর, তথ্যপ্রযুক্তি সম্পাদক নাইমুল হক জোয়ারদার, আইন বিষয়ক সম্পাদক সৈয়দ সোহেল রেজা, স্বাস্থ্য-সহায়তা বিষয়ক সম্পাদক নাসির আহমেদ, দপ্তর সম্পাদক হাসান মোহাম্মাদ তিতু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. নিয়ামত উল্লাহ, আপ্যায়ন সম্পাদক মনোয়ার হোসেন এবং ক্রীড়া সম্পাদক বেনজীর আহমেদ তাবরীজ। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন প্রবীর কান্তি বালা, মো. মনিরুজ্জামান, নাসিরুল ইসলাম, এ কে এম ফজলুল হক, মো. আনিসুজ্জামান রানা, মো. সিদ্দিকুর রহমান, মো. মাসুদুর রহমান, এস এম ইসতিয়াব ও মো. মাশরুর রহমান।
উপদেষ্টা পরিষদের ১৭ সদস্য হলেন মীর নাসির হোসেন, মো. শহীদুল হাসান, কাজী দীন মোহাম্মাদ, কাজী নুরুল করিম দিলু, আব্দুত তাওয়াব, আবু সায়ের, এ কে এম আরিফুর রহমান লিচু, মো. মোস্তাফিজুর রহমান শামীম, আওলাদ হোসেন বাবর, এম ইদ্রিস আলী, শামসুল আলম বাবু, মিজানুর রহমান, জাফর আহমেদ সিদ্দিকী মিলন, জাহাঙ্গীর চৌধুরী টিটো, শামসুল আলম টুকু, মো. জাহাঙ্গীর মিয়া এবং আফজাল হোসেন খান পলাশ।

















