অপরাধ

ধানমন্ডিতে এপেক্সের শো-রুমে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

প্রতিবেদক
সব খবর

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত এপেক্সের একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় থাকা শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সব খবর