রাজধানীর কাকলীতে অবস্থিত একটি ফুটওভার ব্রিজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। রাত আড়াইটার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ফলে ফুটওভার ব্রিজের একাংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

















