অপরাধ

কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় মাছ ব্যবসায়ী ফরহাদ খুন

প্রতিবেদক
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও আহতদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: মন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও আহতদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: মন্ত্রী ১৭ সেপ্টেম্বর স্থানীয় নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে ইসি ১৭ সেপ্টেম্বর স্থানীয় নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে ইসি শিল্পাঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গ্যাসের সরবরাহ শিল্পাঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গ্যাসের সরবরাহ কেরানীগঞ্জে সেলুনে ঢুকে কিশোর গ্যাং সদস্যকে গুলি, কুপিয়ে হত্যা কেরানীগঞ্জে সেলুনে ঢুকে কিশোর গ্যাং সদস্যকে গুলি, কুপিয়ে হত্যা ভোলার মেঘনায় জেলের জালে ১৫ কেজি ওজনের বিশাল পাঙাশ ভোলার মেঘনায় জেলের জালে ১৫ কেজি ওজনের বিশাল পাঙাশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিকায়নে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে মন্ত্রীর বৈঠক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিকায়নে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে মন্ত্রীর বৈঠক দণ্ডিত ৭ আসামিকে দেশে এনে ফাঁসি কার্যকর করা হবে: চিফ প্রসিকিউটর দণ্ডিত ৭ আসামিকে দেশে এনে ফাঁসি কার্যকর করা হবে: চিফ প্রসিকিউটর আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ: তদন্ত রিপোর্ট আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ: তদন্ত রিপোর্ট বিমান বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হচ্ছে: মন্ত্রী মিল্লাত বিমান বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হচ্ছে: মন্ত্রী মিল্লাত ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি পদদলিত ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি পদদলিত
সব খবর

কেরানীগঞ্জের আর্শীনগরের বাসিন্দা ফরহাদ হোসেন (২৫) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং। মঙ্গলবার দুপুরে আর্শীনগরের রাজ নামের একটি সেলুনে চুল কাটতে গেলে তার ওপর এই সশস্ত্র হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন ও বন্ধুদের অভিযোগ, মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো নিয়ে বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ফরহাদের বন্ধু আরিফ জানান, ফরহাদ মোহাম্মদপুর মহিরগোলা এলাকায় ফুটপাতে মাছের ব্যবসা করতেন। সেখানে এলেক্স গ্রুপ নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্য আরমান, সোহেল, কাল্লু ও সাব্বিরসহ ১০-১৫ জন সন্ত্রাসী তাকে ব্যবসা করতে হলে চাঁদা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। তারা ফরহাদের কাছে এককালীন ৫০ হাজার টাকা এবং প্রতিদিনের জন্য আলাদা চাঁদা দাবি করেছিল। ফরহাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।

মঙ্গলবার দুপুরে ফরহাদ যখন তার বাসার অদূরে আর্শীনগর এলাকার একটি সেলুনে চুল কাটছিলেন, তখন সাব্বির ও আরমানের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। নিহত ফরহাদ হোসেন কেরানীগঞ্জের আর্শীনগর এলাকার মেম্বার গলিতে পরিবারের সঙ্গে থাকতেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলার দোলারহাট উপজেলার নুরাবাদ গ্রামে।