অপরাধ

নেত্রকোণার কেন্দুয়ায় ২৪ ঘণ্টায় চারজনের অস্বাভাবিক মৃত্যু

প্রতিবেদক
প্রবাসী আয়ের সিংহভাগ ভোগে ব্যয়, বিনিয়োগে অনীহা প্রবাসী আয়ের সিংহভাগ ভোগে ব্যয়, বিনিয়োগে অনীহা সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল হলো ৩ লাখেরও বেশি ভিসা ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল হলো ৩ লাখেরও বেশি ভিসা খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকবে একাধিক কর্মসূচি খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকবে একাধিক কর্মসূচি আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে নবম স্থানে রাজধানী আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে নবম স্থানে রাজধানী রবীন্দ্রনাথকে শান্তিতে থাকতে দিন: রাষ্ট্রদ্রোহ মামলা ও জাতীয় সংগীত বিতর্ক রবীন্দ্রনাথকে শান্তিতে থাকতে দিন: রাষ্ট্রদ্রোহ মামলা ও জাতীয় সংগীত বিতর্ক জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে রোগীরা জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে রোগীরা বগুড়ায় যুবককে কুপিয়ে জখম: ১০-১২ জনের হামলা বগুড়ায় যুবককে কুপিয়ে জখম: ১০-১২ জনের হামলা ফ্রান্সে বিক্ষোভ দমনে শনিবার সেনা মোতায়েনের ঘোষণা সরকারের ফ্রান্সে বিক্ষোভ দমনে শনিবার সেনা মোতায়েনের ঘোষণা সরকারের জ্ঞানেশ কুমারকে ঘিরে মোদি সরকারের অচলাবস্থা: কেন এই অনড় অবস্থান? জ্ঞানেশ কুমারকে ঘিরে মোদি সরকারের অচলাবস্থা: কেন এই অনড় অবস্থান?
সব খবর

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক কয়েকটি ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল থেকে রোববার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতদের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু, বিষপানে এক নারী এবং ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে আশুজিয়া ইউনিয়নের আশুজিয়া গ্রামে আব্দুল কাদির (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত আব্দুর রহমানের ছেলে কাদির দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। একইদিন রাত ১০টার দিকে রোয়াইলবাড়ি ইউনিয়নের উত্তর রাজনগর গ্রামে মো. কাশেম আলীর স্ত্রী হামিদা আক্তার (৪৫) বিষপান করেন। পারিবারিক কলহের জেরে তিনি বিষপান করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অপরদিকে, রোববার সকাল ৬টার দিকে পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়। নিহতরা হলো মো. আব্দুস সাত্তারের ছেলে ফুয়াদ (৭) ও আরাফাত (৬)। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শিশু দুটির বাবা-মা গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহে ব্যস্ত ছিলেন। এ সময় খেলার ছলে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে দুই ভাই ঘটনাস্থলেই মারা যায়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম রোববার দুপুরে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুল কাদির ও হামিদা আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ফুয়াদ ও আরাফাতের মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।