গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, ২ অক্টোবর শুক্রবার পর্যন্ত চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা ১,১১৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১,০১২ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত একদিনে নতুন করে ১,২৪২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে তিনজন এবং নিশ্চিত হামে আরও একজনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ের মধ্যে মোট ২১ হাজার ৬২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৭২ হাজার ২১ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট প্রাণহানি এক হাজার ১১৪ জনে দাঁড়াল।
এছাড়া গত একদিনে নতুন করে এক হাজার ২৪২ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

















