রাজনীতি

এক-দেড় সপ্তাহের মধ্যে কাটবে গ্যাসের সংকট: রুহুল কবির রিজভী

প্রতিবেদক
হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে বিকল দুটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে বিকল দুটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে এলএনজি জাহাজ চলাচলে বাধা নেই, জানালেন ইরানের রাষ্ট্রদূত হরমুজ প্রণালীতে এলএনজি জাহাজ চলাচলে বাধা নেই, জানালেন ইরানের রাষ্ট্রদূত সেলুন ছেড়ে কৃষিতে মাঈন উদ্দিনের চমক, মালচিং পদ্ধতিতে বেগুন চাষে সাফল্য সেলুন ছেড়ে কৃষিতে মাঈন উদ্দিনের চমক, মালচিং পদ্ধতিতে বেগুন চাষে সাফল্য নতুন অ্যালবাম ‘বাস পারসুয়েডস’ নিয়ে ফিরছেন মাইলি সাইরাস নতুন অ্যালবাম ‘বাস পারসুয়েডস’ নিয়ে ফিরছেন মাইলি সাইরাস সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক নাটোরে পদ্মার ভাঙনে সুলতানপুর চরের ৩০ পরিবারের বসতভিটা বিলীন নাটোরে পদ্মার ভাঙনে সুলতানপুর চরের ৩০ পরিবারের বসতভিটা বিলীন বিএনপির সপ্তম কাউন্সিল ও নতুন মহাসচিবের অপেক্ষায় নেতা-কর্মীরা বিএনপির সপ্তম কাউন্সিল ও নতুন মহাসচিবের অপেক্ষায় নেতা-কর্মীরা কটিয়াদীতে এআই প্রযুক্তিতে ভুয়া ভিডিও তৈরি করে মানহানির অভিযোগ কটিয়াদীতে এআই প্রযুক্তিতে ভুয়া ভিডিও তৈরি করে মানহানির অভিযোগ এমপি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শ্যামনগরে মুরগির খামার থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার শ্যামনগরে মুরগির খামার থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার
সব খবর

দেশের চলমান গ্যাস সংকট এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই সমাধান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের কাছে মহানগর উত্তরের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, মহেশখালীর গ্যাস টার্মিনালে যে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল, তা ইতোমধ্যে ঠিক করা হয়েছে। সেখানে গ্যাস পুনর্ভরণ শুরু হলে এক থেকে দেড় সপ্তাহের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে এবং গ্যাস সংকটের নিরসন ঘটবে। তিনি আরও জানান, রান্নাঘরের চুলা থেকে শুরু করে মিল-কারখানার জ্বালানি চাহিদা মেটানোর বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

জনগণের দুর্ভোগ লাঘবে সরকারের উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, দ্রুত এলএনজি ও জ্বালানি আমদানির জন্য সরকার বাজেটের বাইরে অতিরিক্ত আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং বসে নেই।

গ্যাস সংকটকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, বর্তমান সরকারের কোনো ত্রুটির কারণে এই সংকট তৈরি হয়নি। মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীতে চলমান যুদ্ধের কারণে জ্বালানি জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। ওই অঞ্চলে মাইন ও বোমার ঝুঁকির কারণে জাহাজগুলো চলাচল করতে পারছে না। তবে এই পরিস্থিতি মোকাবিলায় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে সরকার উদ্যোগী ভূমিকা পালন করছে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আপনারা জানেন, আমেরিকা-ইরান যুদ্ধ চলছে এবং মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী দিয়ে সবচাইতে বেশি জ্বালানির জাহাজ আসে, কার্গো আসে-সেই হরমুজ প্রণালি বন্ধ৷ সেখানে সবাই ভয় পাচ্ছে যে মাইন পোতা আছে, বোম পোতা আছে।