রাজনীতি

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন সাবেক বিচারপতিসহ ৬৫০ জন

প্রতিবেদক
চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে নেতার মৃত্যু চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে নেতার মৃত্যু দেশে হামের প্রকোপ অব্যাহত: নতুন করে ৬ জনের প্রাণহানি দেশে হামের প্রকোপ অব্যাহত: নতুন করে ৬ জনের প্রাণহানি অ্যালেন গিন্সবার্গের সঙ্গে লাসলো ক্রাসনাহোরকাইয়ের গভীর বন্ধুত্বের স্মৃতি অ্যালেন গিন্সবার্গের সঙ্গে লাসলো ক্রাসনাহোরকাইয়ের গভীর বন্ধুত্বের স্মৃতি লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ: ছাত্রদল নেতাসহ ৮ জন জড়িত ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ: ছাত্রদল নেতাসহ ৮ জন জড়িত ঢাকা মেট্রোপলিটন পুলিশের চার পরিদর্শকের নতুন কর্মস্থলে বদলি ঢাকা মেট্রোপলিটন পুলিশের চার পরিদর্শকের নতুন কর্মস্থলে বদলি টিউলিপের ফ্ল্যাট জালিয়াতি মামলায় এক বছরের স্থগিতাদেশ হাইকোর্টের টিউলিপের ফ্ল্যাট জালিয়াতি মামলায় এক বছরের স্থগিতাদেশ হাইকোর্টের লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি, ভ্যাপসা গরম থেকে স্বস্তি লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি, ভ্যাপসা গরম থেকে স্বস্তি নতুন পে-স্কেল বাস্তবায়নে সম্পদ বিবরণী প্রকাশের শর্ত দিল টিআইবি নতুন পে-স্কেল বাস্তবায়নে সম্পদ বিবরণী প্রকাশের শর্ত দিল টিআইবি যবিপ্রবি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত যবিপ্রবি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সব খবর

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক দাওয়াতি সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার ৬৫০ জন ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত এই সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। তিনি নতুন যোগদানকারীদের ফুল ও ইসলামিক বই উপহার দিয়ে দলের পক্ষ থেকে বরণ করে নেন।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন জানান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে ২ জন সাবেক বিচারপতি, ৭৫ জন আইনজীবী, ৩২ জন ব্যবসায়ী ও ৩৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ জামায়াতে যোগ দেন। তালিকায় রয়েছেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এএসএম খালেকুজ্জামান, সাবেক সেনাকর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক, জাতিসংঘের সাবেক কর্মকর্তা ও জাতীয় দলের সাবেক ফুটবলার সেলিম আহমেদসহ আরও অনেকে।

যোগদানকারীদের তালিকায় আরও রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল আয়েশ খান, মো. ফিরোজ আলম খান, সিনহা এ খালিদ, হাজী শাহ আলম, আবদুর রাজ্জাক সোহাগ, ডা. হুমায়ন কবির এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও যুবদল নেতারা। এছাড়া বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিনসহ বেশ কয়েকজন কওমি আলেমও জামায়াতে ইসলামীতে যোগদানের তালিকায় রয়েছেন।

সমাবেশটি পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ড. এ এস এম খালেকুজ্জামান, সাবেক বিচারপতি অ্যাডভোকেট সৈয়দ শাহিদুর রহমান, মুফতি আবুল কালাম আজাদ মাদানী, ব্যবসায়ী আবুল আয়েশ খান, বিএনপি নেতা ইয়াকুব সরকারসহ জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের মধ্যে মোহাম্মদ কামাল হোসেন এমপি, আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ড. আব্দুল মান্নান এবং সৈয়দ জয়নুল আবেদীন এমপি উপস্থিত ছিলেন।