বাংলাদেশ

সাবেক এমপি নজরুলের জামিনের পক্ষে শ্বশুরের আপসনামা গ্রহণ করেননি আদালত

প্রতিবেদক
ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা
সব খবর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় কারাবন্দী সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিনের পক্ষে আদালতে একটি ‘আপসনামা’ দাখিল করা হয়েছিল। মরিয়মের বাবা ও মামলার বাদী মো. মাসুম বিল্লাহর দেওয়া এই আপসনামাটি আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে উপস্থাপন করা হলেও তা গ্রহণ করেননি আদালত। তবে বয়স ও নারী বিবেচনায় গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী গণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে আজ এই জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির সময় মামলার বাদী মাসুম বিল্লাহ নিজে আদালতে উপস্থিত ছিলেন এবং তাঁর উপস্থিতিতেই আসামিপক্ষের আইনজীবী এই আপসনামাটি উপস্থাপন করেন। তবে আদালত এই আপসনামা আমলে নেননি। পিপি ওমর ফারুক ফারুকী বলেন, দণ্ডবিধির ৩০৬ ধারার এই মামলাটি আইনত আপসযোগ্য নয়। আদালত যদি আপসনামাটি গ্রহণ করতেন, তবে দুজনকেই জামিন দিতেন। কিন্তু আদালত সেটি না করে কেবল বয়স ও নারী বিবেচনায় মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করেছেন এবং গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

আদালতে দাখিল করা ওই আপসনামাটি প্রথম পক্ষ হিসেবে মরিয়মের বাবা এস.এম মাসুম বিল্লাহ এবং দ্বিতীয় পক্ষ হিসেবে গাজী নজরুলের নিকটাত্মীয় মো. আবদুল হামিদ মোড়লের মধ্যে সম্পাদিত হয়েছিল। আপসনামার শুরুতে মহান আল্লাহর নাম স্মরণ করে বলা হয়, প্রথম পক্ষের কন্যা মরিয়মের সঙ্গে ১ নম্বর আসামি জি.এম নজরুল ইসলামের বিয়ে হয়েছিল। বিয়ের পর জি.এম নজরুলের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম হৃদ্যতাপূর্ণ পরিবেশে একত্রে সংসার পরিচালনা করে আসছিলেন। গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে কোনো এক সময়ে ঢাকার বাসভবনে মরিয়ম আত্মহত্যা করেন। মেয়ের জামাইয়ের ফোন পেয়ে বাদী বিকেল সাড়ে ৬টার দিকে সেখানে উপস্থিত হয়ে আত্মহত্যার খবর জানতে পারেন। মেয়ের জামাইয়ের বাসায় এই ঘটনা ঘটায় তাৎক্ষণিকভাবে সন্দেহবশত তিনি গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও অন্য একজনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা (মামলা নম্বর ১৬ (০৯) ২০২৬, ধারা: ৩০৬ দণ্ডবিধি) দায়ের করেছিলেন।

আপসনামায় বাদী মাসুম বিল্লাহ আরও উল্লেখ করেন, মামলা দায়েরের পর তিনি বিভিন্ন মাধ্যমে অবগত হয়েছেন যে, তাঁর মেয়ের জামাই গাজী নজরুল বা তাঁর প্রথম স্ত্রী মাকছুদার প্ররোচনায় কিংবা তাঁদের কোনো কার্যকলাপে রাগ বা অভিমান করে মরিয়ম আত্মহত্যা করেননি। যেহেতু বাদী ও তাঁর মেয়ের জামাই এবং দ্বিতীয় পক্ষ আবদুল হামিদ মোড়ল পূর্ব থেকেই নিকটাত্মীয়, তাই আত্মীয়স্বজনদের সহায়তায় আলোচনা করে উভয়পক্ষের মধ্যে শান্তি বজায় রাখা এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখার স্বার্থে তাঁরা এই আপসনামায় স্বাক্ষর করেছেন। শর্ত হিসেবে উল্লেখ করা হয়, আসামিরা জামিন পেলে বাদী বা তাঁর পরিবারের কোনো আপত্তি থাকবে না এবং জামিনের পর উভয়পক্ষ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করবে। পাশাপাশি বিচারাধীন বিষয়ে উভয়পক্ষ নির্লিপ্ত থেকে বিচার কাজে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত জুলাই মাসে তাঁর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ৭৫ বছর বয়সী গাজী নজরুল জানান, ভিডিওর ওই তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন। এরপর গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই রাতেই গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ। পরে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল, মাকছুদা এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়েছিল, বিয়ের পর থেকেই মরিয়ম নির্যাতনের শিকার হওয়ার কথা পরিবারকে জানিয়েছিলেন।

এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গাজী নজরুল ইসলামকে দুই দফায় মোট আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে গত সোমবার তাঁকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন। তদন্ত কর্মকর্তা তাঁর প্রতিবেদনে উল্লেখ করেছিলেন, দ্বিতীয় স্ত্রী মরিয়ম ও প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে নিয়ে ন্যাম ভবনের ফ্ল্যাটে বসবাস করতেন গাজী নজরুল। প্রথম স্ত্রীকে নিয়ে সেখানে বসবাসকালে মরিয়ম মাঝেমধ্যে নজরুলের শয়নকক্ষের পাশের বারান্দায় ঘুমাতেন। জিজ্ঞাসাবাদে গাজী নজরুলের কাছ থেকে ঘটনার বিষয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও তদন্ত কর্মকর্তা আদালতে জানিয়েছিলেন।

বিবাহ হওয়ার পরে জি.এম নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের সহিত আমার মেয়ে ১নং আসামীর দ্বিতীয় স্ত্রী হিসেবে হৃদ্যতাপূর্ণ পরিবেশে তাহারা একত্রে সংসার জীবন পরিচালনা করিয়া আসিতেছিলেন।(২) যেহেতু গত ২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর অনুমান ৩-৫:৩০ ঘটিকার মধ্যবর্তী যেকোন সময়ে ঢাকাস্থ নিজ বাসভবনে আমার কন্যা মরিয়ম আত্মহত্যা করিলে আ

ফলে নিকট আত্মীয়দের সহায়তায় আলাপ আলোচনা করিয়া উভয়পক্ষের মধ্যে শান্তি বিরাজিত থাকার লক্ষ্যে এবং উভয়পক্ষে আত্মীয়তার বন্ধন অটুট রাখার স্বার্থে নিম্ন বর্ণিত শর্তে অত্র আপোষ নামায় উভয়পক্ষ সহি করিলাম।.শর্ত সমূহ(ক) শেরে বাংলা নগর থানার মামলা নং-১৬ (৯) ২৬ ধারা: ৩০৬ দন্ডবিধিতে আসামী জি.এম নজরুল ইসলাম ও মাকছুদা ইসলাম জামিন পাইলে