অর্থনীতি

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর উপদেষ্টার

প্রতিবেদক
মহেশখালীতে সাগরে ফিশিং ট্রলারডুবি, এক জেলে নিখোঁজ মহেশখালীতে সাগরে ফিশিং ট্রলারডুবি, এক জেলে নিখোঁজ জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ পাসে সংসদে বিরোধীদলের ওয়াকআউট জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ পাসে সংসদে বিরোধীদলের ওয়াকআউট এক বছর ধরে নিখোঁজ মেয়েকে খুঁজছেন মা, ভিটেমাটি দেওয়ার প্রস্তাব এক বছর ধরে নিখোঁজ মেয়েকে খুঁজছেন মা, ভিটেমাটি দেওয়ার প্রস্তাব জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করব: রাষ্ট্রপতি জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করব: রাষ্ট্রপতি যৌতুকের মামলায় পিডিবির সাবেক প্রকৌশলীর স্ত্রী ও ছেলের জামিন যৌতুকের মামলায় পিডিবির সাবেক প্রকৌশলীর স্ত্রী ও ছেলের জামিন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী যাচাইয়ে দুদক কর্মকর্তা নিয়োগ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী যাচাইয়ে দুদক কর্মকর্তা নিয়োগ উত্তরপ্রদেশে ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন উত্তরপ্রদেশে ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন গ্যাসের আমদানি নির্ভরতা কমিয়ে স্থায়ী সমাধানে কাজ করছে সরকার গ্যাসের আমদানি নির্ভরতা কমিয়ে স্থায়ী সমাধানে কাজ করছে সরকার জনপ্রতি ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা জনপ্রতি ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩ বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩
সব খবর

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক পরিবেশ সহজ করার লক্ষ্যে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বৃহস্পতিবার বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ শীর্ষক এফডিআই সম্মেলন ২০২৬-এ প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে দেশকে এগিয়ে নেওয়ার। সরকার এমন একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে চায়, যা কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ব্যবসার পরিচালন ব্যয় কমিয়ে বাণিজ্য সহজীকরণ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের আগে তিনি ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেন এবং বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। মাহ্দী আমিন তার বক্তব্যে ৫ মাস আগে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণকারী বর্তমান সরকারের প্রতি জনগণের আস্থার কথা উল্লেখ করেন। তিনি জানান, ফিকি আয়োজিত এই সম্মেলনে নীতিনির্ধারকরা বিনিয়োগকারীদের কথা শুনবেন এবং তাদের সাথে উন্মুক্ত আলোচনা করবেন, যা আগের পরিকল্পনার চেয়ে ভিন্ন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই আয়োজন আরও অংশগ্রহণমূলক হবে।

উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে বর্তমান সরকারের দপ্তরগুলো এমনভাবে বিন্যস্ত করা হয়েছে, যাতে নীতি প্রণয়ন থেকে তৃণমূল পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া গতিশীল হয়। এর সুফল হিসেবে প্রথম বাজেটটি ব্যবসাবান্ধব ও জনবান্ধব হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে অভিহিত করে বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগান বিশ্বমঞ্চে তুলে ধরতে সরকার সব ধরনের নীতিগত সহায়তা দেবে।

সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এফআইসিসিআই সভাপতি ও বার্জার পেইন্টস বাংলাদেশের এমডি রুপালী হক চৌধুরী, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীসহ দেশি-বিদেশি প্রায় ৬০০ প্রতিনিধি এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।