রাজনীতি

বিএনপির ৩১ দফা ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে সরকার

প্রতিবেদক
কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের, সেমিফাইনালের সমীকরণ এখন আমিরাতের বিপক্ষে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের, সেমিফাইনালের সমীকরণ এখন আমিরাতের বিপক্ষে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় উপজেলা পরিষদ নির্বাচনে পোস্টার ও মিছিল নিষিদ্ধ করল নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনে পোস্টার ও মিছিল নিষিদ্ধ করল নির্বাচন কমিশন বিমানে বর্ণবাদী ও সমকামীবিদ্বেষী গালিগালাজ, যাত্রী আটক বিমানে বর্ণবাদী ও সমকামীবিদ্বেষী গালিগালাজ, যাত্রী আটক ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালুর উদ্যোগ: নতুন ট্রেনের প্রস্তাব ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালুর উদ্যোগ: নতুন ট্রেনের প্রস্তাব আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৮১ জনের আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৮১ জনের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিমের মৃত্যু হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিমের মৃত্যু সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান
সব খবর

বিএনপির নির্বাচনি ইশতেহারের ৩১ দফা এবং জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

প্রেস সচিব সালেহ শিবলী বলেন, বিগত সরকারের আমলে উন্নয়নের অনেক গালগল্প শোনা গেলেও বাস্তবে বিভিন্ন খাতে অবনতি হয়েছে। তিনি বিশেষ করে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়টি উল্লেখ করে বলেন, মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং দেশের গুণগত পরিবর্তনে নিরলস কাজ করে যাচ্ছেন।

জনগণের সঙ্গে সম্পৃক্ততা বজায় রাখতে প্রধানমন্ত্রী নিয়মিত রাজধানীর বাইরে বিভিন্ন জেলা সফর করছেন বলে জানান প্রেস সচিব। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ব্যক্তিপূজার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিচ্ছেন। এছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রেস সচিবের মতে, মতের পার্থক্য ব্যালটের মাধ্যমে হতে পারে, কিন্তু দেশ গড়ার ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

চলতি অর্থবছরের বাজেট প্রসঙ্গে সালেহ শিবলী বলেন, বাজেট পাসের পর কোনো পণ্যের দাম বাড়েনি এবং জনজীবনে কোনো অস্থিরতা তৈরি হয়নি। তিনি এটিকে একটি জীবনবান্ধব বাজেট হিসেবে অভিহিত করেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।