তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন যে, সরকার দেশে গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি স্পষ্ট করেছেন যে, মোবাইল জার্নালিজমের নামে কোনো ধরনের অনুমোদনহীন, অপেশাদার কিংবা অনৈতিক কর্মকাণ্ড সরকার সমর্থন করে না।
মন্ত্রী আরও উল্লেখ করেন, গণমাধ্যমের স্বচ্ছতা বজায় রাখতে সরকার সব সময় সচেষ্ট এবং সাংবাদিকতার নামে কোনো অপতৎপরতা বরদাস্ত করা হবে না।

















