বাংলাদেশ

লক্ষ্মীপুরে দাদাকে গুলি করার ঘটনায় নাতি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর মহেশখালীতে সাগরে ফিশিং ট্রলারডুবি, এক জেলে নিখোঁজ মহেশখালীতে সাগরে ফিশিং ট্রলারডুবি, এক জেলে নিখোঁজ জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ পাসে সংসদে বিরোধীদলের ওয়াকআউট জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ পাসে সংসদে বিরোধীদলের ওয়াকআউট এক বছর ধরে নিখোঁজ মেয়েকে খুঁজছেন মা, ভিটেমাটি দেওয়ার প্রস্তাব এক বছর ধরে নিখোঁজ মেয়েকে খুঁজছেন মা, ভিটেমাটি দেওয়ার প্রস্তাব জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করব: রাষ্ট্রপতি জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করব: রাষ্ট্রপতি যৌতুকের মামলায় পিডিবির সাবেক প্রকৌশলীর স্ত্রী ও ছেলের জামিন যৌতুকের মামলায় পিডিবির সাবেক প্রকৌশলীর স্ত্রী ও ছেলের জামিন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী যাচাইয়ে দুদক কর্মকর্তা নিয়োগ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী যাচাইয়ে দুদক কর্মকর্তা নিয়োগ উত্তরপ্রদেশে ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন উত্তরপ্রদেশে ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন গ্যাসের আমদানি নির্ভরতা কমিয়ে স্থায়ী সমাধানে কাজ করছে সরকার গ্যাসের আমদানি নির্ভরতা কমিয়ে স্থায়ী সমাধানে কাজ করছে সরকার
সব খবর

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সালিসি বৈঠকে বাগবিতণ্ডার জেরে নজরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধকে গুলি করার ঘটনায় মো. আশিক (২৩) নামের তার আপন নাতিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার রাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে তাকে নিয়ে অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যা পাটওয়ারী বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আশিক ওই একই বাড়ির ইসমাইল হোসেন ফারুকের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, আশিকের বাবা ফারুক ও মা আয়েশা বেগমের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ৩ জুলাই সন্ধ্যায় স্থানীয়ভাবে একটি সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফারুকের চাচা নজরুল ইসলামসহ আরও একজন উপস্থিত ছিলেন। সালিসি চলাকালে আয়েশার সঙ্গে উপস্থিত অন্যদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যা আয়েশাকে ক্ষুব্ধ করে তোলে। তিনি তৎক্ষণাৎ ঢাকায় অবস্থানরত তার ছেলে আশিককে মোবাইল ফোনে বিষয়টি জানান।

খবর পেয়ে আশিক এলাকায় ফিরে আসে এবং ৪ জুলাই বিকেলে বিষয়টি নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে সে তার দাদা নজরুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নজরুল ইসলামের বাম হাতের কব্জির ওপরের অংশ গুলিবিদ্ধ হয়। ঘটনার পর থেকে আশিক পলাতক ছিল। ৬ জুলাই ভুক্তভোগী নজরুল ইসলাম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় আশিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের পর তার তথ্যের ভিত্তিতে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১৬: ১৬আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৬: ২৬