রাজনীতি

দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদক
হালান্দের গোলে জয়যাত্রা অব্যাহত ম্যানচেস্টার সিটির হালান্দের গোলে জয়যাত্রা অব্যাহত ম্যানচেস্টার সিটির পাবনার আল-মদিনা হাসপাতালে অস্ত্রোপচার থেকে ১২ জনের যক্ষ্মা পাবনার আল-মদিনা হাসপাতালে অস্ত্রোপচার থেকে ১২ জনের যক্ষ্মা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে সম্মেলন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে সম্মেলন শনির আখড়ায় দোকানে ঢুকে কোকারিজ ব্যবসায়ীকে গুলি শনির আখড়ায় দোকানে ঢুকে কোকারিজ ব্যবসায়ীকে গুলি কাতারে বোমা হামলার কথা দম্ভের সঙ্গে স্বীকার করলেন নেতানিয়াহু কাতারে বোমা হামলার কথা দম্ভের সঙ্গে স্বীকার করলেন নেতানিয়াহু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট নয় ভারত ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট নয় ভারত ইবিতে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ইবিতে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ইসলামি দৃষ্টিতে ব্যবসা-বাণিজ্যে যেসব বিষয় বর্জন করা আবশ্যক ইসলামি দৃষ্টিতে ব্যবসা-বাণিজ্যে যেসব বিষয় বর্জন করা আবশ্যক ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হবে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ কথা জানান। তিনি স্পষ্টভাবে বলেন, যেহেতু হাসিনার বিরুদ্ধে সাজা হয়ে গেছে, তাই আইনগতভাবে তার এখন আর আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। ফলে তিনি বাংলাদেশে পা রাখা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন শামা ওবায়েদ। তিনি জানান, এ বিষয়ে নয়াদিল্লির সঙ্গে ঢাকার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং নিয়মিত চিঠি দেওয়া হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্যমতে, ভারতের এখন উচিত বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করা। তবে শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি ঢাকা-নয়াদিল্লি দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো বিরূপ প্রভাব ফেলবে না বলেও তিনি আশ্বস্ত করেন। তার মতে, দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক এবং এটি অটুট থাকবে।

নয়াদিল্লিতে বিমসটেকের বৈঠকে প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের অংশগ্রহণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। তবে জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, জুলাই মাসে এই দাবি আরও জোরালো হয়েছে যে, সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। বর্তমান সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে এবং যত দ্রুত সম্ভব বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে চায়।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, এক্সট্রাডিশন ট্রিটি বা প্রত্যর্পণ চুক্তির নিয়ম ও কূটনৈতিক রীতি মেনেই হাসিনাসহ অন্যান্য আসামিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। হাদি হত্যাকাণ্ডের আসামিসহ যারা ভারতে অবস্থান করছেন, তাদের ফেরানোর ক্ষেত্রেও আইনগত ও কূটনৈতিক নিয়মাবলী অনুসরণ করা হচ্ছে। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে।