অপরাধ

রাজধানীতে ছুরিকাঘাতে নিহত যুবক, ঘটনার রহস্য উদঘাটনে মাঠে পুলিশ

প্রতিবেদক
বস্ত্র খাতের সংকট নিরসনে উচ্চপর্যায়ের কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী বস্ত্র খাতের সংকট নিরসনে উচ্চপর্যায়ের কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিক্ষোভে যোগ দিয়ে আটক রাহুল গান্ধীসহ কংগ্রেস নেতারা শিক্ষার্থীদের বিক্ষোভে যোগ দিয়ে আটক রাহুল গান্ধীসহ কংগ্রেস নেতারা ইউপি চেয়ারম্যান পদে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার নির্দেশ কেন নয় ইউপি চেয়ারম্যান পদে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার নির্দেশ কেন নয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশ ৯৭তম বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশ ৯৭তম নাটোরের গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত হেলপার, আহত ১২ নাটোরের গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত হেলপার, আহত ১২ দেশের বাজারে প্রতি ভরিতে স্বর্ণের দাম বাড়ল ২ হাজার ৭৪১ টাকা দেশের বাজারে প্রতি ভরিতে স্বর্ণের দাম বাড়ল ২ হাজার ৭৪১ টাকা বিশ্বকাপ ফাইনাল কেন বয়কট করলেন উয়েফা প্রধান সেফেরিন? বিশ্বকাপ ফাইনাল কেন বয়কট করলেন উয়েফা প্রধান সেফেরিন? তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, ১১ জেলায় বন্যার সতর্কবার্তা তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, ১১ জেলায় বন্যার সতর্কবার্তা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার ছাড়াল ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার ছাড়াল প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে নতুন উদ্যোগ নির্বাচন কমিশনের প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে নতুন উদ্যোগ নির্বাচন কমিশনের
সব খবর

রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর সাগর হোসেন বুলেট (২৮) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ পার্কের পাশের সড়কের মন্দিরসংলগ্ন গলিতে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। মারাত্মক রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। নিহত সাগর হোসেন বুলেট হাজারীবাগের ভাগলপুর লেন-১৫ এলাকার বাসিন্দা শাহাদাত হোসেনের ছেলে।

ঘটনার বিবরণ দিয়ে উদ্ধারকারী অটোরিকশাচালক ইব্রাহিম জানান, কাজ শেষে গ্যারেজে যাওয়ার পথে তিনি মন্দিরের গলিতে সাগরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সাগরের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন ছিল। স্থানীয় আরেক ব্যক্তির সহায়তায় তিনি জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। এরপর রাত আড়াইটার দিকে অটোরিকশায় করে সাগরকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহতের ভাই শাওন জানিয়েছেন, পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে তারা ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছেন। তবে কারা বা কী উদ্দেশ্যে সাগরকে হত্যা করেছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। পরিবার থেকে জানানো হয়েছে, সাগর নির্দিষ্ট কোনো পেশায় যুক্ত না থাকলেও সম্প্রতি একটি পরিবহনের হেলপার হিসেবে কাজ করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি হাজারীবাগ থানাকে অবহিত করা হয়েছে। বর্তমানে পুলিশ জড়িতদের শনাক্তসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।