বিশ্ব

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের

প্রতিবেদক
বাব এল-মান্দেবে হুতিদের নিয়ন্ত্রণ, ট্রাম্পকে অনুরোধ করেও সাড়া পেলেন না সালমান বাব এল-মান্দেবে হুতিদের নিয়ন্ত্রণ, ট্রাম্পকে অনুরোধ করেও সাড়া পেলেন না সালমান সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে টিআইবির গভীর উদ্বেগ সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে টিআইবির গভীর উদ্বেগ যুক্তরাষ্ট্রে বৃদ্ধাশ্রম জালিয়াতি: বাংলাদেশি নারীর ৭৬ মাসের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে বৃদ্ধাশ্রম জালিয়াতি: বাংলাদেশি নারীর ৭৬ মাসের কারাদণ্ড মুম্বাইয়ে নিজ বাসায় ছুরিকাঘাতের এক বছর পর মুখ খুললেন সাইফ আলী খান মুম্বাইয়ে নিজ বাসায় ছুরিকাঘাতের এক বছর পর মুখ খুললেন সাইফ আলী খান দেশের উন্নয়ন টেকসই করতে সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি দেশের উন্নয়ন টেকসই করতে সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতি যোদ্ধারা বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতি যোদ্ধারা নবাবগঞ্জে শিশুদের নিয়ে তালগাছ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ নবাবগঞ্জে শিশুদের নিয়ে তালগাছ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ দেশব্যাপী ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে শনিবার দেশব্যাপী ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে শনিবার সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ ডাচ নাগরিকের মৃত্যু সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ ডাচ নাগরিকের মৃত্যু
সব খবর

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার টেক্সাসের ডালাসে রিপাবলিকান দলের মধ্যবর্তী নির্বাচনবিষয়ক সম্মেলনে দেওয়া এক ভাষণে তিনি এই জলপথের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখার ঘোষণা দেন। ট্রাম্প রসিকতা করে বলেন যে, তারও এখান থেকে কিছু পাওয়া উচিত। তিনি সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এই নামটি শুনে ইরানের নেতৃত্ব দারুণ রোমাঞ্চিত হবে।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হওয়ার পথে রয়েছে বলেও সম্মেলনে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এই যুদ্ধে জয়লাভের পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে আসবে। ইরানকে আক্রমণ করে ট্রাম্প আরও বলেন, দেশটি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ছে। ৫১ বছর ধরে মধ্যপ্রাচ্যে ত্রাস হিসেবে রাজত্ব করলেও ইরান এখন আর সেই অবস্থানে নেই বলে তিনি মন্তব্য করেন।

ইরানের পারমাণবিক কর্মসূচি ও সন্দেহজনক তৎপরতার বিষয়ে সতর্কবার্তা দিয়ে ট্রাম্প বলেন, ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকায় কিছু চলাচলের খবর যুক্তরাষ্ট্র পেয়েছে এবং সেখানে হামলার বিষয়টি বিবেচনা করা হতে পারে। তিনি ইরানকে কোনো ধরনের চালাকি না করার পরামর্শ দিয়ে হুঁশিয়ারি দেন যে, অন্যথায় যুক্তরাষ্ট্র চরম আঘাত হানতে বাধ্য হবে। এছাড়া ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না বলে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানান।

উল্লেখ্য, কৌশলগত এই জলপথ পুনরায় খুলে দেওয়া এবং বৃহত্তর শান্তি চুক্তির পূর্বশর্ত হিসেবে চলতি বছরের জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই সমঝোতার পরও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান দলের মধ্যবর্তী নির্বাচনবিষয়ক সম্মেলনে দেওয়া ভাষণে ট্রাম্প এসব কথা বলেন।