শিক্ষা

কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি খাতা কেনায় বড় দুর্নীতির অভিযোগ

প্রতিবেদক
আগামী চার বছরে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা আগামী চার বছরে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭১ দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭১ অবৈধ ইসরাইলি বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে একমত ১১ দেশ অবৈধ ইসরাইলি বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে একমত ১১ দেশ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে আলোচনা ও সরকারি পদক্ষেপ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে আলোচনা ও সরকারি পদক্ষেপ ভৈরবে কাস্টমসের দুই ঘণ্টার অভিযান, রহস্য নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন ভৈরবে কাস্টমসের দুই ঘণ্টার অভিযান, রহস্য নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১ ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১ মতলব উত্তরে ক্রীড়া প্রতিযোগিতার নামে স্কুল থেকে চাঁদা আদায়ের অভিযোগ মতলব উত্তরে ক্রীড়া প্রতিযোগিতার নামে স্কুল থেকে চাঁদা আদায়ের অভিযোগ ইতালিতে বাঁধনের ওপর হামলা, ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতালিতে বাঁধনের ওপর হামলা, ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি চূড়ান্ত সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি চূড়ান্ত মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে
সব খবর

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীদের জন্য খাতা কেনাকাটা ও সরবরাহের ক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে। দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম করে নির্দিষ্ট ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া এবং বোর্ড কর্মকর্তাদের বড় অঙ্কের কমিশন দেওয়ার অভিযোগ উঠেছে। দরপত্রের শর্ত অনুযায়ী ৬৫ জিএসএম ঘনত্বের খাতা সরবরাহের কথা থাকলেও বাস্তবে সরবরাহ করা হয়েছে ৫৫ গ্রাম মানের নিম্নমানের কাগজ।

সরেজমিনে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে এবং শিক্ষকদের মতামতের ভিত্তিতে জানা গেছে, এবার পরীক্ষার খাতার মান অন্যান্যবারের তুলনায় অত্যন্ত নিম্নমানের। খাতা সরবরাহের দায়িত্বে থাকা ঢাকার ‘গণলিপি’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ৬৫ গ্রাম জিএসএমের পরিবর্তে ৫২ থেকে ৫৫ গ্রামের কাগজ ব্যবহার করেছে। এই প্রক্রিয়ায় প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, এ বছর এইচএসসি পরীক্ষার খাতা ক্রয়ের জন্য মোট ১ কোটি ২৯ লাখ টাকা বরাদ্দ ছিল, যেখানে সরবরাহকৃত খাতার প্রকৃত মূল্য ৮০ থেকে ৮৫ লাখ টাকার বেশি নয়।

চলতি বছর কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ৪৬৪টি প্রতিষ্ঠানের ৯৪ হাজার ৮০২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে ৩৭ হাজার ৬০৬ জন ছাত্র এবং ৫৭ হাজার ১৯৬ জন ছাত্রী রয়েছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান গণলিপির স্বত্বাধিকারী মোহাম্মদ জসিম উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। এছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর জাহাঙ্গীর আলম এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ও ক্রয় কমিটির সদস্য শাহিনুর ইসলামকেও মুঠোফোনে পাওয়া যায়নি এবং তাদের কাছে পাঠানো খুদেবার্তারও কোনো উত্তর আসেনি।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরিচালক মোঃ শাহজাহান জানান, বোর্ডের দায়িত্ব কেবল ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে খাতা বুঝে নেওয়া। এরপর কেন্দ্রগুলোতে পাঠানোর সময় কী ঘটে, তা তাদের জানা নেই। কলেজ পরিদর্শক মোহাম্মদ শিপন মিয়া জানিয়েছেন, এই বিষয়টি দেখার দায়িত্ব তার নয়, বরং এটি বোর্ডের মূল্যায়ন কমিটির কাজ। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়া প্রফেসর আহসান পারভেজ জানিয়েছেন, টেন্ডার প্রক্রিয়া তার যোগদানের আগেই সম্পন্ন হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হবে।

উল্লেখ্য, কুমিল্লা শিক্ষা বোর্ডের ক্রয় ও মূল্যায়ন কমিটিতে রয়েছেন সচিব প্রফেসর জাহাঙ্গীর আলম, শিক্ষা প্রকৌশলী শাহীনুর ইসলাম, উপ-পরিচালক মোঃ শাহজাহান, সহকারী সচিব আমিনুল ইসলাম এবং সিনিয়র সিস্টেম এনালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক।