বাংলাদেশ

কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদক
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যায় বাসচালকসহ গ্রেপ্তার ৩ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যায় বাসচালকসহ গ্রেপ্তার ৩ নেপালে নিখোঁজের ১১ দিন পর জীবিত উদ্ধার ৬৪ বছর বয়সী নারী নেপালে নিখোঁজের ১১ দিন পর জীবিত উদ্ধার ৬৪ বছর বয়সী নারী না ফেরার দেশে সালমান শাহ: অমর নায়কের ৩০তম প্রয়াণ দিবস না ফেরার দেশে সালমান শাহ: অমর নায়কের ৩০তম প্রয়াণ দিবস সাভারে দুর্বৃত্তের হামলায় পুলিশের এসআই নিহত, আহত ছেলে সাভারে দুর্বৃত্তের হামলায় পুলিশের এসআই নিহত, আহত ছেলে প্রতারণার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন বিদিশা সিদ্দিক প্রতারণার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন বিদিশা সিদ্দিক সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: রহস্যের জট ও আইনি লড়াইয়ের ইতিবৃত্ত সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: রহস্যের জট ও আইনি লড়াইয়ের ইতিবৃত্ত শেষকৃত্য শুরুর পর জীবিত উদ্ধার চন্দিকা, নিখোঁজ চার শেষকৃত্য শুরুর পর জীবিত উদ্ধার চন্দিকা, নিখোঁজ চার ফ্ল্যাট প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক ফ্ল্যাট প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক নবীনগরে তিতাস নদী ভরাট করে দখলের অভিযোগ নবীনগরে তিতাস নদী ভরাট করে দখলের অভিযোগ হরমুজ প্রণালিতে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা হরমুজ প্রণালিতে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা
সব খবর

সরকারের ছয় মাস মেয়াদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সারা দেশে ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানি ভাতা প্রদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মসজিদের ৪৩২ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, ৫টি মন্দিরের ১০ জন পুরোহিত এবং একটি গীর্জার ২ জন যাজকসহ মোট ৪৪৪ জনকে সম্মানি প্রদানের মধ্য দিয়ে এই কার্যক্রমের শুভ সূচনা হয়। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন অনুদান প্রদান করেন।

দিনব্যাপী কিশোরগঞ্জ সফরের শুরুতে সকাল ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন এবং দুপুর ১২টা ৫৫ মিনিটে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক ২০১৬ প্রদান করেন তিনি।

দুপুর পৌনে দুইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশ্যে রওনা হয়ে আড়াইটায় সেখানে সরকারের উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই স্থানে তিনি কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন। বিকাল সোয়া তিনটায় কিশোরগঞ্জ সার্কিট হাউসে ৪৫ মিনিট অবস্থানের পর বিকাল চারটায় পুরাতন স্টেডিয়ামের মূল অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কিশোরগঞ্জ সফরকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা পূরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে স্থানীয়রা আশাবাদী।