বিশ্ব

ইরানি ক্ষেপণাস্ত্রের পাল্লায় কোনো সীমাবদ্ধতা থাকছে না

প্রতিবেদক
সৌদিতে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা মহাখালীতে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের বাসে অগ্নিকাণ্ড মহাখালীতে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের বাসে অগ্নিকাণ্ড ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট জয়পুরহাটের ডিসিকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি ছাত্রদলের জয়পুরহাটের ডিসিকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি ছাত্রদলের বিদেশে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: শামা ওবায়েদ বিদেশে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: শামা ওবায়েদ তাহেরের সঙ্গে ক্যান্টনমেন্টের বাইরে গেলে ফিরতে পারতেন না জিয়া: সাখাওয়াত তাহেরের সঙ্গে ক্যান্টনমেন্টের বাইরে গেলে ফিরতে পারতেন না জিয়া: সাখাওয়াত যুদ্ধের শুরুর তুলনায় ইরান এখন অনেক বেশি শক্তিশালী: তেহরান যুদ্ধের শুরুর তুলনায় ইরান এখন অনেক বেশি শক্তিশালী: তেহরান ইরানের ওপর স্থল অবরোধ আরোপে নতুন টাস্কফোর্স গঠন যুক্তরাষ্ট্রের ইরানের ওপর স্থল অবরোধ আরোপে নতুন টাস্কফোর্স গঠন যুক্তরাষ্ট্রের জন্মের ৫ ঘণ্টার মাথায় ইনকিউবেটরের আগুনে ঝলসে গেল নবজাতক জন্মের ৫ ঘণ্টার মাথায় ইনকিউবেটরের আগুনে ঝলসে গেল নবজাতক
সব খবর

ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর আর কোনো বিধিনিষেধ থাকছে না বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছেন, এখন থেকে প্রয়োজন অনুযায়ী ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ও পাল্লা বাড়ানোর পূর্ণ সুযোগ রয়েছে ইরানের। শনিবার (৭ নভেম্বর) তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি বলেন, অতীতে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা এখন পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। তবে তিনি মনে করেন, কেবল কথার মাধ্যমে সক্ষমতার প্রমাণ দেওয়া সম্ভব নয়। তাই বাস্তব যুদ্ধক্ষেত্রে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করাই এখন তাদের মূল লক্ষ্য।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা হোসেইনি খামেনির সাম্প্রতিক নির্দেশনার বিষয়ে জানতে চাওয়া হলে মোহেব্বি বলেন, যেকোনো ধরনের হুমকি বা সামরিক হামলার জবাব ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই দ্রুত ও কার্যকরভাবে দেওয়ার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা। তিনি আরও জানান, শত্রুপক্ষকে থামিয়ে দেওয়ার মতো বহু উপায় ইরানের হাতে রয়েছে। প্রতিপক্ষের সামরিক ও বেসামরিক সম্পদকে কাজে লাগিয়ে তাদের দুর্বল করার পাশাপাশি অসম যুদ্ধের কৌশলে অপ্রত্যাশিত স্থানে আঘাত হেনে শত্রুর সক্ষমতা অকার্যকর করার সক্ষমতাও তাদের আছে।

সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডারদের এক বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক ও গুরুত্বপূর্ণ সম্পদকে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়। সেই অনুযায়ী সামরিক লক্ষ্যবস্তুর তথ্যভান্ডার হালনাগাদ করার কাজ চলছে। তবে ক্ষেপণাস্ত্রের পাল্লা ঠিক কত দূর পর্যন্ত বাড়ানো হবে বা নতুন এই সক্ষমতা ঠিক কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি আইআরজিসির এই মুখপাত্র। বিশ্লেষকদের মতে, ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমাবদ্ধতা তুলে নেওয়ার এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করতে পারে এবং ইরানের সামরিক কৌশলের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।