বিশ্ব

যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার দাবি নাকচ করল ইরান

প্রতিবেদক
আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা
সব খবর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সঙ্গে আলোচনা শুরুর যে দাবি করা হয়েছিল, তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। সোমবার (৩ আগস্ট) আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই স্পষ্ট করেছেন যে, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না।

ইসমাইল বাঘেই জানান, বর্তমানে ইরান কেবল ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই আলোচনায় কোনো তৃতীয় পক্ষের অংশগ্রহণ নেই। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো এবং ওয়াশিংটনের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে পর্যালোচনা করা হবে।

এর আগে নিউ জার্সি সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প দাবি করেছিলেন যে, সোমবার থেকেই ইরানের সঙ্গে আলোচনা শুরু হবে। তবে সেই আলোচনায় সম্ভাব্য সমঝোতায় পৌঁছানোর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি এবং বৈঠক কোথায় হবে বা কারা অংশ নেবেন, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি।

এর আগে ১ আগস্ট ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ একটি চুক্তি চূড়ান্ত করার জন্য অতিরিক্ত সময় চেয়েছিল, যার ফলে ইরানের জ্বালানি স্থাপনায় সর্বাত্মক হামলা স্থগিত রাখা হয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো সম্ভব হতো। একই সঙ্গে তিনি তেহরানকে দ্রুত সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছিলেন। তবে ইরানের সর্বশেষ এই অবস্থানের মধ্য দিয়ে এটি স্পষ্ট হলো যে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আনুষ্ঠানিক আলোচনা চলমান নেই।