বিশ্ব

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে কঠিন শর্ত দিল ইরান

প্রতিবেদক
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ উচ্চ শুল্ক দিয়ে শিল্প রক্ষা সম্ভব নয়: এফবিসিসিআই প্রশাসক উচ্চ শুল্ক দিয়ে শিল্প রক্ষা সম্ভব নয়: এফবিসিসিআই প্রশাসক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে ৩২৭ কোটি টাকা উত্তোলন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে ৩২৭ কোটি টাকা উত্তোলন মৈত্রী এক্সপ্রেস চালুর সুখবর: তারিখ ঘোষণা যেকোনো সময় মৈত্রী এক্সপ্রেস চালুর সুখবর: তারিখ ঘোষণা যেকোনো সময় আগামী চার বছরে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা আগামী চার বছরে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭১ দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭১ অবৈধ ইসরাইলি বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে একমত ১১ দেশ অবৈধ ইসরাইলি বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে একমত ১১ দেশ
সব খবর

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে বেশ কয়েকটি কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাগের জোলঘাদর এই শর্তগুলোর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক তালিকায় বলা হয়েছে, হরমুজ প্রণালি সচল করতে হলে যুক্তরাষ্ট্রকে প্রথমে নৌ অবরোধ তুলে নিতে হবে, সামরিক বাহিনী প্রত্যাহার করতে হবে এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

এর পাশাপাশি সংঘাতের ফলে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে তেহরান। একই সঙ্গে বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদও মুক্ত করার আহ্বান জানানো হয়েছে। জোলঘাদর বলেন, এগুলো মূলত ইরানের জনগণের দাবি, যা তারা গত ১৬০ দিন ধরে জোরালোভাবে জানিয়ে আসছে। তিনি স্পষ্ট করে বলেন, আমেরিকা তাদের আচরণ সংশোধন না করা পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।

এর আগে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, হরমুজ প্রণালি পরিচালনার বিষয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে ইরান। তবে তিনি সতর্ক করে বলেছিলেন, প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আরও কিছু শর্ত পূরণের ওপর নির্ভর করছে। এর মধ্যে অন্যতম হলো—জুনে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে যে, এ বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হয়েছে। এছাড়া শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, দেশটির আইনপ্রণেতারা ওমানের সঙ্গে একটি সম্ভাব্য কাঠামোগত চুক্তির বিষয়ে মোটামুটি একমত হয়েছেন এবং এখন তারা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।