বাংলাদেশ

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রেললাইনে এলাকাবাসীর অবরোধ

প্রতিবেদক
ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায়
সব খবর

দীর্ঘ ৩০ বছরের স্থায়ী জলাবদ্ধতার সমস্যার নিরসনের দাবিতে জামালপুর পৌর শহরের গেটপাড় এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে গেটপাড় ও ফকিরপাড়া এলাকার শতাধিক নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন। অবরোধ চলাকালে মাগরিবের আজান হলে আন্দোলনকারীরা রেললাইনের ওপরই জামাতে নামাজ আদায় করেন এবং নামাজ শেষে আবারও অবরোধ কর্মসূচি চালিয়ে যান।

স্থানীয়দের এই অবরোধের কারণে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি রেললাইনে আটকা পড়ে, যার ফলে ট্রেনের যাত্রীসহ সাধারণ মানুষের চরম ভোগান্তি সৃষ্টি হয়। আন্দোলনকারীরা জানান, গেটপাড় এলাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও বসতবাড়ি পানিতে তলিয়ে যায়, যা দীর্ঘদিনের স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ প্রতিনিয়ত এই দুর্ভোগের শিকার হচ্ছেন। তাদের অভিযোগ, প্রায় তিন দশক ধরে এই সমস্যা চললেও এর স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বারবার পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ এবং স্থায়ী সমাধানের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। জামালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম নূর মোহাম্মদ জানান, আন্দোলনকারীদের সাথে আলোচনার পর পৌর কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে রাত সাড়ে ৮টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। জামালপুর রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পৌর প্রশাসকের সঙ্গে আলোচনার পর রোববার এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়েছে। অবরোধ প্রত্যাহারের পর তারাকান্দি-জামালপুর রুটে রেল চলাচল স্বাভাবিক হয়।