রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তা করার অভিযোগ রয়েছে এই জামায়াত নেতার বিরুদ্ধে। সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অভিযোগে তাকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে।

















