বিশ্ব

ট্যালক পাউডার মামলা নিষ্পত্তিতে ৫৫০ কোটি ডলার দেবে জনসন অ্যান্ড জনসন

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

ট্যালকম বেবি পাউডারের কারণে ক্যানসার ছড়ানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে দায়ের হওয়া হাজার হাজার মামলা নিষ্পত্তির জন্য ৫৫০ কোটি ডলার পরিশোধ করতে সম্মত হয়েছে বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসন। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই সমঝোতার ঘোষণা দেওয়া হয়। কোম্পানিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য আদালতে চলমান প্রায় ৬৯ হাজার মামলা এই সমঝোতার আওতায় পড়বে, যা দেশটিতে ট্যালক-সংক্রান্ত বিচারাধীন মামলার প্রায় ৯৯ দশমিক ৭৫ শতাংশ। তবে এই সমঝোতা চূড়ান্ত করার জন্য অঙ্গরাজ্য ও ফেডারেল আদালতে মামলা করা অন্তত ৯৫ শতাংশ বাদীর সম্মতি প্রয়োজন।

ট্যালক একটি নরম খনিজ উপাদান, যা একসময় প্রসাধনী ও শিশুপণ্যের প্রধান উপকরণ হিসেবে ব্যবহৃত হতো। তবে ক্যানসারের সঙ্গে এর সম্ভাব্য যোগসূত্র নিয়ে উদ্বেগের কারণে এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ২০২৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ট্যালককে ‘সম্ভবত মানুষের জন্য ক্যানসার সৃষ্টিকারী’ উপাদান হিসেবে তালিকাভুক্ত করেছে। জনসন অ্যান্ড জনসন বরাবরই দাবি করে আসছে যে, ট্যালক উপাদানটির কারণে ক্যানসার হওয়ার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটি ২০২০ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০২৩ সালে বিশ্বজুড়ে ট্যালকমভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে দেয়।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের একটি জুরিবোর্ড ডিম্বাশয়ের ক্যানসারে মারা যাওয়া এক নারীর পরিবারকে ৭ কোটি ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়, যা ছিল এ ধরনের প্রথম ঘটনা। এক বছর পর সেই রায় বাতিল হলেও পরবর্তীতে জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে মামলার সংখ্যা দ্রুত বাড়তে থাকে এবং বিভিন্ন জুরিবোর্ড বাদীদের পক্ষেই একের পর এক রায় দিতে থাকে। জনসন অ্যান্ড জনসনের মামলাবিষয়ক প্রধান কর্মকর্তা এরিক হাস জানিয়েছেন, এই সমঝোতার মাধ্যমে প্রতিষ্ঠানটি মামলার এই অধ্যায়ের ইতি টানতে পারবে। বাদীপক্ষের আইনজীবীরাও দীর্ঘ এক দশকের আইনি লড়াইয়ের পর এই সমঝোতাকে ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছেন। তবে যুক্তরাজ্যে চলমান মামলাগুলো এই সমঝোতার আওতাভুক্ত নয় বলে জানা গেছে।